মে মাসেই শ্রীলঙ্কা দল আসছে বাংলাদেশে
জালালাবাদ ডেস্ক :: দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সূচি শীঘ্রই প্রকাশ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২০ থেকে ৩০ মে সিরিজটি অনুষ্ঠিত হতে পারে।
ওয়ানডে সিরিজ উপলক্ষে মে মাসের তৃতীয় সপ্তাহে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা দল। এমনটাই নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান। এই মুহূর্তে টাইগাররা শ্রীলঙ্কার মাটিতে টেস্ট খেলছে।
তিন ম্যাচের সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। এই টুর্নামেন্টের মাধ্যমে ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে সেরা দলগুলো। ওয়ানডে সিরিজের জন্য, আগামী ২ মে থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। এমনটা নিশ্চিত করে আকরাম খান বলেন, টেস্ট স্কোয়াডে থাকা খেলোয়াড়দের ওয়ানডে দলে পাওয়া যাবে। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে তারা দলের সাথে যোগ দেবেন।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সাংবাদিকদের আকরাম বলেন, ‘এই মুহূর্তে বাংলাদেশে থাকা খেলোয়াড়দের নিয়ে অনুশীলন শুরু হবে। যারা শ্রীলঙ্কায় রয়েছেন, তারা ৪ মে দেশে ফিরবেন এবং এরপর তাদের দুই বা তিন দিনের বিশ্রাম দেওয়া হবে। এরপর তারা অনুশীলনে যোগ দেবে। ঈদুল ফিতরের পর খেলোয়াড়রা জৈব-সুরক্ষা পরিবেশে প্রবেশ করবে। সিরিজটি ২০ থেকে ৩০ মে’র মধ্যে অনুষ্ঠিত হবে। সিরিজের সূচি শীঘ্রই প্রকাশ করা হবে।’
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

