জাতীয় বাজেটের ২০ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দের প্রস্তাব
জালালাবাদ ডেস্ক ::চলমান মহামারি করোনার কারণে শিক্ষা খাতের ঘাটতি পোশাতে ২০২১-২০২২ অর্থবছরের জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়েছে গণসাক্ষরতা অভিযান। শিক্ষাবিদসহ সংশ্লিষ্টরা বাজেটে বরাদ্দ বাড়ানোর এই প্রস্তাবে সমর্থন জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ‘করোনা বিপর্যস্ত শিক্ষা:কেমন বাজেট চাই’ শীর্ষক ভার্চুয়াল শিক্ষা সংলাপে মূল প্রস্তাবনায় এই আহ্বান জানানো হয়।
গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরীর সঞ্চলনায় গণসাক্ষরতা অভিযান আয়োজিত শিক্ষা সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও বিশেষ অতিথিরি বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।
সংলাপে রাশেদা কে চৌধুরী বলেন, ‘মহাসংকটে সারা পৃথিবীতেই পরিকল্পনা, কর্মসূচি এবং বাজেটে শিক্ষা গুরুত্ব পাচ্ছে না। অবশ্যই অর্থনীতি চালু রাখতে হবে। স্বাস্থ্য ব্যবস্থা পুনরুদ্ধার করতে হবে। কৃষি ও অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। তার মধ্যে যেন শিক্ষা হারিয়ে না যায়। শিক্ষাকে অগ্রাধিকারের জায়গা থেকে আমরা নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করতে চাই।’
সংলাপে মূল প্রতিবেদন উপস্থাপন করেন গণসাক্ষরতা অভিযানের উপ-পরিচালক কে এম এনামুল হক। উত্থাপিত প্রস্তবনায় প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ ২০ শতাংশ করার দাবি জানানো হয়।
প্রস্তাবে বলা হয়, শিক্ষা ডিজিটাইজেশনের জন্য বিশেষ বরাদ্দ দিয়ে সেলফ লার্নিং উপকরণ তৈরি করতে হবে। শিক্ষার্থীদের হাতে সেলফ লার্নিং উপকরণ পৌঁছে দিতে হবে। যাতে তারা নিজে নিজে শিখতে পারে। এছাড়া টিচিং ও লার্নিংয়ে যেমন উন্নয়ন করতে হবে, তেমনই শিক্ষকদের সক্ষমতা বাড়াতে হবে।
পিকেএসএফ এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে সংলাপে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যারোমা দত্ত, শিক্ষক নেতা অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ, অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর, গণস্বাক্ষরতা অভিযানের ভাইস চেয়ারম্যান ড. মনজুর আহমেদ এবং ঢাকা আহসানিয়া মিশনের নির্বাহী পরিচালক ড. এহসানুর রহমান। এতে মূল প্রতিবেদন উপস্থাপন করেন গণসাক্ষরতা অভিযানের উপ-পরিচালক কে এম এনামুল হক।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

