শতভাগ বোনাস না পেলে প্রেসক্লাবের সামনে ঈদ উদযাপনের ঘোষণা
*১৭ বছর পূর্বে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সিকিভাগ ঈদ বোনাস চালু হলেও আজ অবধি সেই বোনাসের কোন পরিবর্তন হয় নি*
বিশেষ প্রতিনিধি,নরসিংদী :: বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা শতভাগ ঈদ বোনাস না পেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছেন শিক্ষক সংগঠনের নেতারা।
আজ বৃহস্পতিবার, ২৯ এপ্রিল সকালে মনোহরদী সাংবাদিক ফোরাম কার্যালয়ে বাংলাদেশ মাদরাসা শিক্ষক কর্মচারি ফোরাম (বামাশিকফো)’র এক সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা এই ঘোষনা দেন। সংবাদ সম্মেলনে বক্তব্য উপস্থাপন করেন বামাশিকফো’র কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ দেলাওয়ার হোসেন আজিজী।
এ সময় শিক্ষক নেতারা বলেন, ২০০৪ সালে ২২ জানুয়ারির অফিস আদেশের আলোকে এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ২৫ শতাংশ বোনাস পান। সে হিসেবে মাধ্যমিক পর্যায়ের এন্ট্রি লেভেলের একজন শিক্ষক ১২ হাজার ৫০০ টাকা বেতন স্কেল অনুযায়ী বোনাস পায় ৩ হাজার ১২৫ টাকা। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এই সময়ে একজন শিক্ষককের পক্ষে লজ্জাজনক এই বোনাস দিয়ে পরিবার পরিজন নিয়ে ঈদ উৎসব পালন করা কোনভাবেই সম্ভব না। আমরা বামাশিকফোর পক্ষ থেকে আসন্ন ঈদ-উল ফিতর হতে শিক্ষকদেরকে শতভাগ ঈদ বোনাস, সরকারি নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানসহ এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের জোর দাবি জানাই। অন্যথায় প্রতিবাদ স্বরূপ আমরা পাঁচ লক্ষাধিক শিক্ষককে সাথে নিয়ে জাতীয় প্রেসক্লাবের খোলা চত্বরে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে বাধ্য হবো। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি আকর্ষণ করি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি রুহুল আমিন সরকার, যুগ্ম মহাসচিব মো. তোফাজ্জল হোসেন, মো. সাইফুল ইসলাম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের আহবায়ক কমিটির সদস্য সচিব জহিরুল ইসলাম ও মনোহরদী উপজেলার সভাপতি খ.ম নূরুল আমিন।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

