পিছিয়ে নেয়া হয়েছে ঢাবি ভর্তি পরিক্ষা: নতুন তারিখ ঘোষণা
জালালাবাদ ডেস্ক :: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষা মহামারি করোনার চলমান পরিস্থিতি বিবেচনায় পিছিয়ে নেয়া হয়েছে। নতুন তারিখ অনুযায়ী এ পরিক্ষা ৩১ জুলাই থেকে শুরু হবে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ইন্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের ডিন অধ্যাপক ড. হাসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ জুলাই চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিট, ৬ আগস্ট বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট, ৭ আগস্ট কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ১৩ আগস্ট ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনট এবং ১৪ আগস্ট সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, গত ২ এপ্রিল ঢাবিতে ভর্তি আবদেন শেষ হয়েছে। এবার ‘ক’ ইউনিটে আবেদন করেছেন ১ লাখ ২৩ হাজার ৮০৬ জন ‘খ’ ইউনিটে ৪৭ হাজার ৯৬২ট জন, ‘গ’ ইউনিটে ২৭ হাজার ৭৫৬ জন, ‘ঘ’ ইউনিটে ১ লাখ ২১ হাজার ৫৩৭ জন এবং ‘চ’ ইউনিটে ২২ হাজার ৬৫১ জন আবেদন করেছেন।
এবার ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। উভয় অংশের জন্য ৪৫ মিনিট করে সময় পাবেন শিক্ষার্থীরা। ‘চ’ ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের এমসিকিউ এবং ৬০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। ‘চ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

