একটি পাখির মৃত্যু
মো. নিয়াজুর রহমান:: গতকাল থেকে মুনিয়ার মৃত্যুকে নিয়ে ফেসবুক উত্তপ্ত৷ এ মৃত্যুর সাথে বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলে সায়েম সোবহান আনভীরের নাম যুক্ত হয়েছে৷ ছবি, ফোনালাপ, আগের সিসি ফুটেজ সব কিছুতেই আনভির সন্দেহাতীত ভাবে যুক্ত প্রমাণ মিলছে৷ প্রশ্ন হচ্ছে, এটি আত্মহত্যা? নাকি হত্যার পর ঝুলিয়ে আত্মহত্যা চালানোর অপচেষ্টা?
মুনিয়া এইচএসসি দ্বাদশ শ্রেণির ছাত্রী, বলা হচ্ছে বয়স ২১৷ তার কোথাও শিক্ষা বিরতি না থাকলে এইচএসসি পড়ুয়া একটি মেয়ের বয়স ২১ হতে পারেনা । ১৮ এর মধ্যেই থাকার কথা৷ এইচএসসি পড়ুয়া একটি মধ্যবিত্ত ঘরের মেয়েকে যখন কোন উচ্চাভিলাসী প্রলোভন দেখানো হবে, স্বাভাবিক ভাবে মেয়েটি আকৃষ্ট হবে৷ বাবা মা হীন পরিবারে একমাত্র ভাই, তার সাথেও দুই বোনের মামলা চলছে সম্পত্তি নিয়ে৷ একমাত্র বড় বোনের দায়িত্বে থাকা ইমোশনাল এই মেয়ে কোন না কোন প্রলোভনে অন্ধ হয়ে নিজেকে তুলে দিয়েছে আনভিরের কাছে৷
ইংল্যান্ডে পড়ুয়া আনভির বিবাহিত দুই সন্তানের জনক৷ দেশের খ্যাতিমান গ্রুপের একজন এমডি হয়ে তার অর্ধেক বয়সী একজন মেয়ের সাথে মুখের ভাষা এমন, জাতি আজ অবাক হয়ে দেখেছে, জেনেছে৷ তার মুখের ভাষা এবং ৫০ লক্ষ টাকা চুরির দায়ে যখন তাকে চোর চোর বলছে, মেয়ের কান্নাই বলছে তাকে ফাঁদে ফেলা হয়েছে৷ এ ভাবে আরও কত মেয়ের যে সর্বনাশ করেছে এই আনভির তার হিসেব কে রাখে৷ অর্থ ক্ষমতা তাকে কতটা বেপরোয়া করেছে দেশর আইন, প্রশাসন এখন তার কাছে তুচ্ছ৷ এসব ক্ষমতা ধরদের টাকার কাছে সময়ে সুবিধাভোগীরা সবাই এখন নিশ্চুপ হয়ে যাবে৷ এ মৃত্যুকে কেন্দ্র করে আমজনতাও দ্বিধাবিভক্ত হয়েছে৷ কেউ মেয়ের দোষ, কেউ পরিবারের, কেউ আনভিরের কেউ বা প্রশাসনকেও দুষবেন ন্যায় বিচার থেকে বঞ্চিত হবার কারণে৷
মুনিয়ার মরদেহ দাফনের আগেই তার মৃত্যু রহস্য দাফন প্রক্রিয়া চলছে৷ তবে কি ন্যায় বিচার আবারও কাঁদবে মুনিয়া বাঁচার আহাজারী হয়ে !!
লেখক:
অধ্যক্ষ, হাফসা মজুমদার মহিলা ডিগ্রী কলেজ,
জকিগঞ্জ, সিলেট।
- সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল দ্রুত চালু করে ১২শ শয্যায় উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী
- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে MS3 টেকনোলজি বিডি পরিবারের ঈদ শুভেচ্ছা
- এবার এফ-৩৫ জঙ্গি বিমানে ইরানি আঘাত
- শুধু সামরিক শক্তির মাধ্যমে ইরানের মোকাবিলা সম্ভব নয়: মুজতাবা খামেনেয়ী
- ইরানে সম্ভাব্য হামলার পরিণতির বিষয়ে রাশিয়ার হুঁশিয়ারি
- একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- রমজান মাসই বন্ধ থাকছে মাধ্যমিকসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান
- মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা
- যুদ্ধ, বিভাজন ও অনিশ্চয়তা: বহুমুখী সংকটে ইসরায়েল
- পুরো রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
- বিজেপি-আরএসএসের বয়ান প্রতিষ্ঠার চেষ্টায় উইকিপিডিয়া
- আসামে তীব্র শীতের মধ্যেই ১৫০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দিল ভারত
- নুতন বই পেয়ে উচ্ছাসিত রাঙামাটির শিক্ষার্থীরা
- সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ
- আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া আর নেই
- শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান
- জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি
- পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ও স্বৈরশাসনের পতন
- তারেক রহমানের বহনকারী প্লেন নামল সিলেটে

