বড়লেখায় দেড়মাস আগে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, ৪জন গ্রেফতার
জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পশ্চিম ঘোলসা গ্রাম থেকে প্রায় দেড়মাস পূর্বে চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ মার্চ) রাতে পৌরশহর থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এই ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য।
গ্রেফতারকৃতরা হলেন- বড়লেখা উপজেলার পানিধার-বরইতলী এলাকার বশারত আলীর ছেলে আলী হাসানাত, মুড়িরগুল এলাকার একরাম আলী চৌধুরীর ছেলে শাহ্ রিয়াজ চৌধুরী রুহিত, জুড়ী উপজেলার ভবানীপুর এলাকার আব্দুল মুনিমের ছেলে আল আমিন ও গোবিন্দপুর এলাকার মৃত রমজান আলীর ছেলে আফিয়ান আহমদ।
পুলিশ জানায়, গত ১২ মার্চ রাতে উপজেলার পশ্চিম ঘোলসা গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে মোক্তাদির হোসেন মুন্নার অনটেস্ট ১৫০ সিসির একটি মোটরসাইকেল চুরি হয়। চুরির ঘটনায় তিনি থানায় মামলা করেন। গতকাল সোমবার (২৬ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের ডাকবাংলো রোড এলাকা থেকে এসআই ইয়াকুব হোসেন চুরি হওয়া মোটরসাইকেলসহ আলী হাসানাতকে আটক করেন। পরে তার দেওয়া তথ্যানুযায়ী শাহ্ রিয়াজ চৌধুরী রুহিত, আল আমিন ও আফিয়ান আহমদকে আটক করা হয়। মঙ্গলবার (২৭ এপ্রিল) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারো পাঠানো হয়েছে।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, গ্রেফতারকৃতরা সকলেই আন্ত:জেলা মোটরসাইকেল চোরচক্রের সদস্য। মঙ্গলবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

