হাসপাতালে ভর্তি খালেদা জিয়া, অবস্থা স্থিতিশীল
জালালাবাদ ডেস্ক::: দ্বিতীয়দফা শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। করোনা আক্রান্ত হওয়ার পর এই প্রথম তাকে হাসপাতালে ভর্তি করা হলো।
চিকিৎসকরা জানিয়েছেন, সিটি স্ক্যান রিপোর্ট পাওয়ার পর বেগম জিয়াকে তারা হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নিয়েছেন। গত রাতে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা নিজেদের মধ্যে বোর্ড বসিয়ে এই সিদ্ধান্ত নেন।
এই মূহুর্তে বেগম জিয়া কেমন আছেন? এই প্রশ্নে এভারকেয়ার হাসপাতালের সামনে উপস্থিত বিএনপির নেতারা জানান, বেগম জিয়া ভাল আছেন। গত রাতে এই রিপোর্ট লেখার সময় বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের কাছ থেকে কোন ব্রিফিং পাওয়া যায়নি।
করোনা আক্রান্ত হওয়ার পর দ্বিতীয়দফা পরীক্ষা নিরীক্ষার জন্য বেগম জিয়াকে মঙ্গলবার ২৭ এপ্রিল রাতে হাসপাতালে নেওয়া হয়। সেই পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার চিকিৎসকরা তাৎক্ষনিকভাবে তাতে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন।
এর আগে তার চিকিৎসকরা সাংবাদিকদের জানিয়েছিলেন, স্বাস্থ্য পরীক্ষার জন্যই বেগম জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছিল, দুঃশ্চিন্তার কিছু নেই। নিয়মিত কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্যই তিনি হাসপাতালে গেছেন। এমনিতে তার শারীরিক অবস্থা বেশ ভাল। বড় কোন জটিলতা নেই।
গত ১০ এপ্রিল বেগম জিয়া করোনা পজিটিভ হন। চিকিৎসকদের পরামর্শে বাসায় তার চিকিৎসা চলে। আক্রান্ত হওয়ার পাঁচদিন পরে ১৫ এপ্রিল প্রথম দফায় সিটি স্ক্যানের জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেই সিটি স্ক্যানের রিপোর্টও বেশ ভাল ছিল বলে তার চিকিৎসকরা জানান।
২৪ এপ্রিল দ্বিতীয়দফার নমুনা পরীক্ষায়ও খালেদা জিয়ার রিপোর্ট পজিটিভ আসে। তার চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী জানিয়েছিলেন, করোনা আক্রান্ত হওয়ার ১৪ দিন পরে দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষায়ও বেগম জিয়ার রিপোর্ট পজিটিভ ছিল। তার অন্য আর কোন উপসর্গ নেই। ফুসফুসে সংক্রমনের মাত্রাও বেশি নয়। শারীরিক অবস্থা বেশ স্থিতিশীল।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

