হাসপাতালে বেড নেই, অক্সিজেনের অভাবে বাড়িতে করোনা আক্রান্ত চিকিৎসকের মৃত্যু
জালালাবাদ ডেস্ক:: অক্সিজেনের অভাবে দিল্লিতে মৃত্যু হল আরও এক করোনা আক্রান্তের। পেশায় চিকিৎসক হলেও কোনও হাসপাতালে বেড পাননি ৬০ বছরের প্রদীপ বিজল্বাণ। তাই বাড়িতেই ছিলেন তিনি। অবশেষে অক্সিজেনের অভাবে মৃত্যু হয় তাঁর। খবর আনন্দবাজার পত্রিকার।
জানা যায়, এক দশকের বেশি সময় ধরে দিল্লিতে গৃহহীন মানুষদের চিকিৎসা করছিলেন প্রদীপ। এই কাজে তাঁকে সাহায্য করতেন আইএএস অফিসার ও মানবাধিকার কর্মী হর্ষ মন্দার। করোনা অতিমারির সময়ও গৃহহীনদের তিনি সাহায্য করে যাচ্ছিলেন বলে খবর।
প্রদীপের মৃত্যুর পরে হর্ষ বলেন, ‘‘খুব সাধারণ জীবন কাটাতেন প্রদীপ। দিন-রাত গৃহহীনদের চিকিৎসার কাজ করেছেন তিনি। শুধু চিকিৎসা নয়, নানা ভাবে তাঁদের সাহায্য করেছেন। ১০০ জনের বেশি গৃহহীনকে সাহায্য করেছেন প্রদীপ। পারিশ্রমিক ছাড়াই করোনা আক্রান্তদের চিকিৎসা করতেন তিনি।’’
হর্ষ আরও বলেন, ‘‘করোনা আক্রান্তদের চিকিৎসা করতে গিয়েই সম্ভবত আক্রান্ত হন প্রদীপ। অনেক হাসপাতালে চেষ্টা করলেও বেড পাননি তিনি। তাই বাড়িতেই নিজের চিকিৎসার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু অক্সিজেনের অভাবে তাঁর মৃত্যু হয়। হাসপাতালে ভর্তি হতে পারলে হয়ত প্রদীপের মৃত্যু হত না।’’
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

