দক্ষিণ আফ্রিকার তরুণ অলরাউন্ডার বিয়র্ন ফরটুইনের ইসলাম ধর্ম গ্রহণ
জালালাবাদ ডেস্ক :: পবিত্র রমজান মাসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের তরুণ অলরাউন্ডার বিয়র্ন ফরটুইন।ইসলামে দীক্ষিত হওয়ার বিষয়টি সম্প্রতি ইনস্টাগ্রামের এক পোস্টে জানান এই প্রোটিয়া তারকা।ইসলাম গ্রহণের পর বিয়র্ন ফরটুইন নিজের নাম পাল্টে রেখেছেন ইমাদ।
এ নিয়ে ফরটুইনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একাধিক স্টোরি শেয়ার করা হয়েছে।
সেখানে অন্য একজনের ইনস্টাগ্রাম স্টোরির স্ক্রিনশটও দেওয়া হয়ে। সেখানে লেখা রয়েছে, ‘গত রাতে ফরটুইট ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ, এই রমজান মাসে। তার নাম রেখেছে ইমাদ। তোমাকে নিয়ে গর্ব হচ্ছে।’
আরেকটি স্ক্রিনশটে ফরটুইনকে অভিনন্দন জানানো হয়েছে। জবাবে অভিনন্দন জানানো ব্যক্তিকে ধন্যবাদ জানিয়েছেন ২৬ বছর বয়সী এই বাঁহাতি এই স্পিনার।
ফরটুইন তথা ইমাদের স্ত্রী আগে থেকেই ইসলাম ধর্মের অনুসারী ছিলেন। এবার তিনিও আলোর পথে আসলেন।
দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে ১টি ওয়ানডে ও ৭টি টি-টোয়েন্টি খেলেছেন ফরটুইন। ৭ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ৩৫ রান নিয়েছেন ও বল হাতে ৬ উইকেট শিকার করেছেন। পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজেও অংশ নিয়েছিলেন তিনি।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

