'দৈনিক সূর্যোদয়' পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ
পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় গত ২০ এপ্রিল ২০২১ মোঙ্গলবার 'দৈনিক সূর্যোদয়' পত্রিকায় গাংগুরিয়া ডিগ্রি কলেজের নামে মিথ্যা তথ্য পরিবেশন করে 'পোরশা উপজেলায় গাংগুরিয়া কলেজ প্রতিষ্ঠা হয়' শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কলেজ অধ্যক্ষ শাহ মনজুর মোর্শেদ চৌধুরী, গভর্নিং বডির সদস্য মোঃ আবু হেনা গোলাম মোস্তফা (বাদল) সহ অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষক মোঃ মাহমুদ হাসান ও প্রদর্শক মোঃ মেজবাহ উদ্দিন সহ এলাকাবাসী।
প্রকাশিত সংবাদে যা উল্লেখ করা হয়েছে তা বানোয়াট উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান প্রতিবাদকারীরা। তারা বলেন, প্রতিবছর ইজারাদার কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে সরকারি টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কলেজ মাঠে গরু ও খাসির হাট বসান। উক্ত মাঠটি একান্তই কলেজের নিজস্ব সম্পদ। এবারও আলোচনা করে হাট বসানোর কথা থাকলেও হাট ইজারাদার কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও অনুমতি ছাড়া হাট বসানোর চেষ্টা করেন। কলেজ কর্তৃপক্ষ মোবাইল ফোনে বারবার তাকে আলোচনায় বসার আহ্বান করলেও আজ - কাল বসবে বলে কালক্ষেপণ করেন। তিনি আলোচনায় না আসায় কলেজ কর্তৃপক্ষ হাট বসানোর মাঠটি বেড়া দিয়ে বন্ধ করে দেন।
কলেজের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের বলে এলাকাবাসী উল্লেখ করেন। মাঠে হাট বসাতে না পেরে কোন এক মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে কর্তৃপক্ষের নামে মিথ্যা তথ্য পরিবেশন করে পত্রিকায় সংবাদ প্রকাশ করেন। এবং কর্তৃপক্ষের নামে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন এবং হাটের উসিলায় কলেজ প্রতিষ্ঠা এবং পরিচালনা কথাটি সম্পূর্ণ মিথ্যে। উক্ত কলেজের মাঠের চারপাশে একটা বিশাল মার্কেট তা থেকে প্রতিবছর আসে বড় একটা আয়। এহেন প্রকাশিত সংবাদ প্রকাশ করে কলেজের সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলে এলাকাবাসী তথা কলেজ কর্তৃপক্ষ মনে করেন।
তাছাড়া অত্র এলাকার জনগণ নিজস্ব জমি দান করে কলেজটিকে তিল তিল করে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ১৯৮৭ সালে প্রতিষ্ঠা করেন।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

