সীমা অতিক্রম করলে অনুতপ্ত হতে হবে: পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি
জালালাবাদ ডেস্ক:: পশ্চিমা দেশগুলোকে ‘সীমা অতিক্রম’ করতে বারণ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যে কোনো ধরনের উসকানির তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়া হবে। আর যারা এর জন্য দায়ী তার অনুতপ্ত হবেন।
বুধবার (২১ এপ্রিল) প্রেসিডেন্টের বার্ষিক ভাষণে তিনি রাশিয়ার শক্তি ও বাইরের দেশের হুমকির মুখে নিজেদের স্পর্ধার বিষয়টিই তুলে ধরেন তিনি।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে রাশিয়ার সংকট মারাত্মক রূপ নিয়েছে। ইউক্রেন সীমান্তে বিপুল রুশ সেনা মোতায়েন করা হয়েছে। এছাড়া কারাগারে বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি অনশন ধর্মঘট করছেন।
পার্লামেন্টে দেওয়া বক্তৃতায় ক্রেমলিনের নেতা বলেন, আমরা সবার সঙ্গে ভালো সম্পর্ক চাই। আমরা সম্পর্ককে এমন অবস্থায় নিয়ে যেতে চাই না, যাতে তা আগের অবস্থায় ফিরে না আসে।
তিনি বলেন, সদিচ্ছাকে কেউ যদি উদাসীনতা ও দুর্বলতা ভেবে ভুল করেন এবং সম্পর্কের সেতুকে চিরতরে ধ্বংস করে দিতে চান, তাদের জেনে রাখা উচিত যে, রাশিয়ার জবাবও হবে—অসম, দ্রুত ও কঠোর।
পুতিন বলেন, রাশিয়া নির্ধারণ করে দেবে, প্রতিটি নির্দিষ্ট ঘটনার ক্ষেত্রে কোথায় গিয়ে থামতে হবে। রাশিয়াকে বাঘের সঙ্গে তুলনা করে বললেন— হায়েনারা তাকে ঘিরে ধরেছে।
ভাষণে করোনা মোকাবিলায় রাশিয়ার ভূমিকা ও মহামারিতে অর্থনৈতিক দুর্ভোগ নিয়েই বেশি আলোচনা করেন পুতিন।
তিনি জানান, বেশ কয়েকটি দেশ একটি বাজে অভ্যাস গড়ে তুলেছে, তাহলো—যে কোনো কারণে তারা রাশিয়ার সমালোচনা করে। বেশিরভাগ ক্ষেত্রে কোনো কারণ ছাড়াই। এটা তাদের জন্য এক ধরনের খেলা। “কাজেই আমাদের মূল নিরাপত্তা স্বার্থের হুমকি উসকানির আয়োজকরা যা করছেন, তাতে তারা অনুতপ্ত হবেন। এর আগে কোনো কিছু নিয়ে তাদের এতো অনুতপ্ত হতে হয়নি।”
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

