করোনায় মারা গেলেন অভিনেত্রী কবরী
জালালাবাদ ডেস্ক:: করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন খ্যাতিমান অভিনেত্রী, প্রযোজক ও পরিচালক সারাহ কবরী। আজ শনিবার ভোররাত ১২টা ২০ মিনিটে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে গত ১৫ এপ্রিল সন্ধ্যা থেকে লাইফ সাপোর্টে ছিলেন।
কবরীর মৃত্যুর বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ছেলে শাকের চিশতী।
খ্যাতিমান অভিনেত্রী সারাহ কবরীকে করোনা পজিটিভ ধরা পড়ে গত ৫ এপ্রিল। সেদিন রাতেই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউ শয্যা খালি না থাকায় ৮ এপ্রিল দুপুরে তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে নেওয়া হয়।
সুভাষ দত্তের পরিচালনায় ১৯৬৪ সালে ‘সুতরাং’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে নাম লেখান কবরী৷ হীরামন, ময়নামতি, চোরাবালি, পারুলের সংসার, বিনিময় এরপর ‘বাহানা’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘রংবাজ’, ‘সারেং বউ’, ‘সুজন সখী’সহ অসংখ্য কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন তিনি৷
সিনেমা প্রযোজনাও করেছেন এই অভিনেত্রী। পরিচালক হয়েও নির্মাণ করেছেন সিনেমা৷ দীর্ঘ ১৪ বছর পর হাত দিয়েছেন দ্বিতীয় সিনেমা নির্মাণে। ‘এই তুমি সেই তুমি’ নামের সিনেমাটি পরিচালনার পাশাপাশি এর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন তিনি। কবরী পরিচালিত প্রথম সিনেমার নাম ‘আয়না’।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

