যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলা, নিহত ৮
আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে আবারো বন্দুক হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রে ইন্ডিয়ানাপোলিস শহরে এক বন্দুকধারীর হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, এরপর বন্দুকধারী আত্মহত্যা করেন। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
পুলিশের মুখপাত্র জিনে কুক বলেছেন, আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ফেডেক্সের একটি ভবনের কাছে ওই ব্যক্তিদের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। বৃহস্পতিবার রাতে এখানেই বন্দুক হামলার ঘটনা ঘটেছিল।
স্থানীয় সম্প্রচার মাধ্যম উইশ-টিভিকে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হঠাৎ করেই গুলি করতে শুরু করে ওই হামলাকারী। ১০টির বেশি গুলির শব্দ শুনতে পেয়েছেন বলেও জানান ওই ব্যক্তি।
জেরেমিয়াহ মিলার নামের এই প্রত্যক্ষদর্শী বলেন, আমি একজন ব্যক্তির হাতে একটি অটোমেটিক রাইফেল দেখতে পাই। তিনি নির্বিচারে গুলি ছুড়ছিল। আমি ভয় পেয়ে যাই এবং তাৎক্ষণিক শুয়ে পড়ি।
কুক জানান, এক ব্যক্তি গুলি চালাচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ সদস্যরা। হামলাকারী আত্মহত্যা করেছে বলেও তাদের বিশ্বাস বলে জানান তিনি।
তিনি বলেছেন, এখন আর কোনও হুমকি নেই বলে মনে করছি আমরা। ফেডেক্সের একজন মুখপাত্র তাদের ওই ভবনের সামনে হামলার কথা নিশ্চিত করেছেন। তারা কর্তৃপক্ষকে পুরোপুরি সহায়তা করছেন বলেও জানান তিনি।
সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, ইন্ডিয়ানাপোলিস বিমানবন্দরের কাছে আমাদের ভবনে মর্মান্তিক এই গুলির ঘটনা সম্পর্কে আমরা অবগত। নিরাপত্তা আমাদের কাছে অগ্রাধিকার। ভুক্তভোগীদের প্রতি সমবেদনা জানাই।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

