শ্বাসকষ্টে ছটফট করছে রোগী, অক্সিজেন খুলে দিলো হাসপাতালের কর্মী অতঃপর ছটফট করে মারা গেলেন রোগী
জালালাবাদ ডেস্ক:: নৃশংস! আঁতকে ওঠার মতোই ঘটনা। ছটফট করতে করতে একটু একটু করে মৃত্যুর দিকে ঢলে পড়লেন বৃদ্ধ। শ্বাসকষ্টে ছটফট করলেও বিন্দুমাত্র নড়চড় হলো না ওই ব্যক্তির সিদ্ধান্তে। তাকে প্রাণে মারতেই চেয়েছিলেন? এমন নৃশংস ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আসতেই সবাই শিউরে উঠছে।
এক বছরের বেশি সময় ধরে করোনার সঙ্গে বসবাস করতে করতে মানুষ এখন ক্লান্ত। কবে করোনার সমাপ্তি ঘটবে তার উত্তর জানা নেই। এরই মাঝে ভারতের মধ্যপ্রদেশের এক হাসপাতালে এক করোনা রোগীর মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে।
ওই রোগীর মৃত্যুর জন্য হাসপাতালের স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। প্রথমে অবশ্য হাসপাতাল কর্তৃপক্ষ তাদের গাফিলতির কথা স্বীকার করেনি। শেষপর্যন্ত সিসিটিভি ফুটেজ দেখে হাসপাতালের একজন স্বাস্থ্যকর্মীকে দোষী হিসেবে চিহ্নিত করা হয়েছে।
রোগীর ছেলে জানান, বাবার সঙ্গে রাত সাড়ে ১১টা পর্যন্ত ছিলেন তিনি। কিন্তু বাড়ি ফেরার পর হাসপাতাল থেকে জানানো হয় যে, তার বাবার শারীরিক অবস্থা ভালো নেই। যদিও গত ২-৩ দিন ধরে বাবার শারীরিক অবস্থা ভালো হচ্ছিল।
তাহলে কিভাবে এটা হলো? রোগীর ছেলে আরও জানান, আমি হাসপাতাল পৌঁছে অক্সিজেন দিতে বলি। কিন্তু তারা রাজি হয়নি। তারপর জোর জবরদস্তি আইসিইউতে নিয়ে যাওয়ার ১৫ মিনিট পর বাবার মৃত্যু হয়।
কিভাবে ওই রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটলো সেটা সিসিটিভি ফুটেজ ধরা পড়েছে। সেখানে দেখা যায়, হাসপাতালের এক কর্মী অক্সিজেন খুলে নিচ্ছেন। তারপরই মৃত্যু যন্ত্রণায় কাতরাতে থাকেন ওই ব্যক্তি।
- সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল দ্রুত চালু করে ১২শ শয্যায় উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী
- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে MS3 টেকনোলজি বিডি পরিবারের ঈদ শুভেচ্ছা
- এবার এফ-৩৫ জঙ্গি বিমানে ইরানি আঘাত
- শুধু সামরিক শক্তির মাধ্যমে ইরানের মোকাবিলা সম্ভব নয়: মুজতাবা খামেনেয়ী
- ইরানে সম্ভাব্য হামলার পরিণতির বিষয়ে রাশিয়ার হুঁশিয়ারি
- একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- রমজান মাসই বন্ধ থাকছে মাধ্যমিকসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান
- মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা
- যুদ্ধ, বিভাজন ও অনিশ্চয়তা: বহুমুখী সংকটে ইসরায়েল
- পুরো রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
- বিজেপি-আরএসএসের বয়ান প্রতিষ্ঠার চেষ্টায় উইকিপিডিয়া
- আসামে তীব্র শীতের মধ্যেই ১৫০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দিল ভারত
- নুতন বই পেয়ে উচ্ছাসিত রাঙামাটির শিক্ষার্থীরা
- সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ
- আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া আর নেই
- শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান
- জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি
- পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ও স্বৈরশাসনের পতন
- তারেক রহমানের বহনকারী প্লেন নামল সিলেটে

