মিয়ানমারে মসজিদে ঘুমন্ত মুসল্লিদের ওপর গুলি, নিহত ১
আর্ন্তজাতিক ডেস্ক: মিয়ানমারের মান্দালয়ে একটি মসজিদের ভেতরে ঘুমন্ত মুসলিমদের লক্ষ্য করে গুলি চালিয়েছে সেনাবাহিনী। এতে ২৮ বছরের এক ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে এই হত্যাকাণ্ড ঘটেছে।
খবরে বলা হয়েছে মাহা অঙমিয়ায় টাউনশিপের সুলে মসজিদে স্থানীয় সময় সকাল ১০টার দিকে সেনা সদস্যরা হামলা চালায়। রাতে সেহরি খাওয়ার পর মসজিদে ঘুমাচ্ছিলেন কো তেত নামের ওই ব্যক্তি।
মসজিদে ঢুকেই সেনা সদস্যরা গুলিবর্ষণ শুরু করে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। কো তেত নামের ওই ব্যক্তির বুকে গুলি লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত কো তেত একটি গাড়ি মেরামতের কারখানায় কাজ করতেন এবং তার পাঁচ বছরের এক ছেলে রয়েছে। বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যরা ইসলামি রীতিতে তাকে দাফন করেছেন।
এই ঘটনায় এক পঙ্গু ব্যক্তিসহ দুজন আহত হয়েছেন। কো অং নামের ৩৫ বছর বয়সী ব্যক্তি পিঠে গুলিবিদ্ধ হয়েছেন। আর আগেই একহাত হারানো ৪২ বছরের মিন মিন লাটের অপর হাতেও গুলি লেগেছে।
মসজিদ থেকে অন্তত আরও পাঁচজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১০, ১১ ও ১৬ বছরের তিন শিশু রয়েছে। যারা মসজিদের ভেতরে ঘুমিয়ে ছিল।
এদিকে, বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যকর্মীদের একটি বিক্ষোভে গুলি চালিয়েছে। মিছিল শুরু করার জন্য সারিবদ্ধভাবে দাঁড়ানো অবস্থায় তাদের ওপর হামলা চালানো হয়। সেখান থেকে অন্তত ১৬জনকে আটক করা হয়েছে। সূত্র : মিয়ানমার নাউ
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

