৩০ পয়সা কলরেটের আলাপ অ্যাপ, ব্যবহার করবেন যেভাবে
মিনিট প্রতি মাত্র ৩০ পয়সা খরচে (ভ্যাটসহ ৩৪ পয়সা) দেশের যেকোনো মোবাইল অপারেটর ও ল্যান্ডফোনে কথা বলার জন্য একটি টেলিসেবা অ্যাপ চালু হয়েছে । ‘আলাপ’ নামের এ অ্যাপটিতে নিবন্ধন করলে পাওয়া যাচ্ছে ১৫ মিনিট ফ্রিতে কথা বলার সুযোগ। ইন্টারনেট ব্যবহারকারী বা নেটিজেনদের মধ্যে আলোচনা এখন রাষ্ট্রীয় টেলিযোগাযোগ সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) অ্যাপভিত্তিক কলিং সেবা ‘আলাপ’ নিয়ে।
গত ৪ এপ্রিল এর আনুষ্ঠানিক উদ্বোধন হলেও এরই মধ্যে গুগল প্লে স্টোর থেকে প্রায় দেড় লাখের বেশিবার অ্যাপটি ডাউনলোড করা হয়েছে।
এছাড়া কয়েক হাজার ‘আলাপ’ ব্যবহারকারী এর রিভিউ দিয়েছেন যেখানে এর সুবিধা এবং সহজলভ্যতা নিয়েই মন্তব্য করেছেন তারা। সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যক্তিগত একাউন্টে ‘আলাপ’ সেবা নিয়ে লেখালেখি করছেন অ্যাপটির অনেক ব্যবহারকারী।
তারা বলছেন, শুধু ইন্টারনেট সংযোগ থাকলেই বিনামূল্যে ‘আলাপ’ থেকে কথা বলা এবং চ্যাট করা যাচ্ছে। ‘আলাপ’ থেকে যেকোনো মোবাইল বা ল্যান্ডফোনে কথা বললে প্রতি মিনিটে খরচ হচ্ছে মাত্র ৩০ পয়সা। এমনকি সেখানে প্রতি সেকেন্ড পালস সুবিধাও রয়েছে যা এর আগে কখনো কোনো এপস দিতে পারেনি। তাছাড়া যেকোনো মোবাইল বা ল্যান্ডফোন নম্বর থেকেও আলাপে কল করা নিয়েও ব্যবহারকারীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। টেলিটক সিম, উচ্চগতির জিপন ইটারনেট সংযোগ এর পরেই আলাপ অ্যাপ’র এই সুবিধা নিয়ে গ্রাহকদের মাঝে চলছে নানান আলোচনা।
আলাপ ব্যবহারকারীরা বলছেন, আলাপ অ্যাপের মাধ্যমে পরিষ্কার কথা শোনা যায়। একই সাথে মাত্র ৩০ পয়সা কলরেট হওয়ায় এই অ্যাপের জনপ্রিয়তা বাড়ছে। এটি ব্যবহারের মাধ্যমে দেশের টাকা দেশেই থাকবে বলেও মনে করছেন তারা।
গুগল প্লে স্টোর ও আইওস থেকে আলাপ (alaap) লিখে সার্চ দিলেই পাওয়া যাচ্ছে অ্যাপটি। নিবন্ধনের সময় দরকার হচ্ছে জাতীয় পরিচয়পত্র। আর সফল নিবন্ধনের মাধ্যমে অ্যাপ ব্যবহারকারী পেয়ে যান একটি আইপি ফোন নম্বর। সেই নম্বরটি তার মোবাইল নম্বরের মতই কাজ করে। ওই নম্বর ব্যবহার করে অ্যাপের মাধ্যমে মিনিট প্রতি মাত্র ত্রিশ পয়সায় দেশের যে কোন টেলিফোন বা মোবাইলে কল করা যায়।
কল সেবা ছাড়াও হোয়াটস অ্যাপ বা ফেসবুক ম্যাসেঞ্জারের মত অ্যাপটি দিয়ে ম্যাসেজ, ছবি, ভিডিওসহ লোকেশন শেয়ার করতে পারছেন ব্যবহারকারীরা। অর্থাৎ এক অ্যাপের মধ্যেই কলসহ সকল সুবিধা নিয়ে এসেছে বিটিসিএল।
- সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল দ্রুত চালু করে ১২শ শয্যায় উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী
- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে MS3 টেকনোলজি বিডি পরিবারের ঈদ শুভেচ্ছা
- এবার এফ-৩৫ জঙ্গি বিমানে ইরানি আঘাত
- শুধু সামরিক শক্তির মাধ্যমে ইরানের মোকাবিলা সম্ভব নয়: মুজতাবা খামেনেয়ী
- ইরানে সম্ভাব্য হামলার পরিণতির বিষয়ে রাশিয়ার হুঁশিয়ারি
- একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- রমজান মাসই বন্ধ থাকছে মাধ্যমিকসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান
- মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা
- যুদ্ধ, বিভাজন ও অনিশ্চয়তা: বহুমুখী সংকটে ইসরায়েল
- পুরো রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
- বিজেপি-আরএসএসের বয়ান প্রতিষ্ঠার চেষ্টায় উইকিপিডিয়া
- আসামে তীব্র শীতের মধ্যেই ১৫০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দিল ভারত
- নুতন বই পেয়ে উচ্ছাসিত রাঙামাটির শিক্ষার্থীরা
- সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ
- আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া আর নেই
- শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান
- জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি
- পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ও স্বৈরশাসনের পতন
- তারেক রহমানের বহনকারী প্লেন নামল সিলেটে

