`

ভারতে একদিনে সর্বোচ্চ সংখ্যক শনাক্ত

  • Views: 387
  • Share:
এপ্রিল ১৪, ২০২১ ১২:৫৫ Asia/Dhaka

জালালাবাদ ডেস্ক: ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাক্রান্ত ১ লক্ষ ৮৪ হাজার ৩৭২ জনকে শনাক্ত করা হয়েছে।যা দেশটিতে এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ শনাক্ত । অষ্টম দিনের মতো দেশটিতে দৈনিক এক লাখের বেশি রোগী শনাক্ত হলো।

বর্তমানে দেশটিতে ১ কোটি ৩৮ লাখ ৭৩ হাজার ৮২৫ জন শনাক্ত হয়েছেন যা সংক্রমণের দিক থেকে বিশ্বে দ্বিতীয়।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০২৭ জন। এ পর্যন্ত সর্বমোট মারা গেছেন ১,৭২,০৮৫ জন। 
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৮২ হাজার ৩৩৯ জন। মোট সুস্থ হয়েছেন এক কোটি ২৩ লাখ ৩৬ হাজার ৩৬ জন।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ১৪ লাখ ১১ হাজার ৭৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ২৬ কোটি ছয় লাখ ১৮ হাজার ৮৬৬টি নমুনা।

user
user
Ad
Ad