ইসরাইলি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা!
জালালাবাদ ডেস্ক:: সংযুক্ত আরব আমিরাতের উপকূলে ইহুদিবাদী ইসরাইলের মালিকানাধীন একটি জাহাজে হামলা হয়েছে। হাইপেরিয়ন নামে এ জাহাজটি ইসরাইল সরকারের পিসিসি কোম্পানির সঙ্গে যুক্ত। জাহাজটি গাড়ি বহন কাজে ব্যবহৃত হয়। তবে এ হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ইরানের নাতানজ পরমাণু স্থাপনায় বিস্ফোরণের প্রতিশোধ নিতে ইরানের অঙ্গীকারের পরদিন মঙ্গলবার (১৩ এপ্রিল) এই হামলার ঘটনা ঘটেছে।
মেরিনট্রাফিক ডটকমের উপাত্ত থেকে জানা গেছে, ফুজাইরা উপকূলে জাহাজটি ভিড়ে ছিল। আরব গণমাধ্যমের খবরে বলা হয়, জাহাজটিতে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। জেরুজালেম পোস্ট, গালফ নিউজ ও বিবিসি এমন খবর দিয়েছে।
জাহাজটি ইসরাইলি রে শিপিং কোম্পানির সংশ্লিষ্ট। গত ফেব্রুয়ারিতে একই কোম্পানির একটি জাহাজ ইরানি হামলার শিকার হয়েছে। ইসরাইলি গণামধ্যম বলছে, ক্ষেপণাস্ত্র বা ড্রোন দিয়ে সম্ভবত হামলাটি হয়েছে। এতে নৌযানটি হালকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
অজ্ঞাত ইসরাইলি কর্মকর্তাদের বরাতে এই হামলার জন্য চিরবৈরী ইরানকে দায়ী করে খবর প্রকাশ করেছে ইসরাইলি চ্যানেল ১২। এতে এটিকে ক্ষেপণাস্ত্র হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে।
দুটি নৌ নিরাপত্তা সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আরব আমিরাতের ফুজাইরা বন্দরের কাছে একটি ইসরাইলি জাহাজ হামলার শিকার হয়েছে। এতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ নিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি। সংযুক্ত আরব আমিরাতও তাৎক্ষণিকভাবে হামলার ঘটনা নিশ্চিত করেনি। তবে লেবাননভিত্তিক আলমায়েদিন টেলিভিশন বলেছে, হামলার শিকার জাহাজটি হাইপারিয়ন।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

