সিলেটে আগত দক্ষিণ আফ্রিকার ইমার্জিং নারী ক্রিকেটের ৫ জনের করোনা পজিটিভ
নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দলের ম্যানেজাসহ আরো ৪ ক্রিকেটার এর করোনা শনাক্ত হয়েছে।সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের আরটি-পিসিআর ল্যাবে গতকাল সোমবার (১২ এপ্রিল) রাতে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
শনাক্তকারীরা হলেন- মাতসিপি মারসিয়া লেটসালো (দলীয় ম্যানেজার), লিয়া জনস, সিনালো জাফটা, নবালুমকো বেনেতি ও রবেইন সিয়ারলে।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে জানান, ‘সোমবার ওসমানীর ল্যাবে ২৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার এ ৫ নারী ক্রিকেটারসহ ২৪ জনের করোনা পজিটিভ এসেছে।' বাকি ১৯ জনই সিলেট জেলার বাসিন্দা বলে জানান তিনি।
উল্লেখ্য, সিলেটে বাংলাদেশ ইমার্জিং নারী দলের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল ৫ ম্যাচ সিরিজের চারটি ম্যাচ খেলেছে। এ চার ম্যাচেই বাংলাদেশের নারীরা জয় পেয়েছেন।
তবে করোনার কারণে আগামী ১৪ এপ্রিল থেকে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল নিষিদ্ধ করার কারণে দক্ষিণ আফ্রিকার ইমার্জিং নারী দল শেষ ম্যাচ না খেলেই বাংলাদেশ ত্যাগ করার সিদ্ধান্ত নেয়। এজন্য রোববার (১২ এপ্রিল) বিকেলেই বিশেষ ফ্লাইটে ঢাকায় চলে যায় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। সিলেট ছাড়ার আগেই তাদের সকল সদস্যের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল।
- সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল দ্রুত চালু করে ১২শ শয্যায় উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী
- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে MS3 টেকনোলজি বিডি পরিবারের ঈদ শুভেচ্ছা
- এবার এফ-৩৫ জঙ্গি বিমানে ইরানি আঘাত
- শুধু সামরিক শক্তির মাধ্যমে ইরানের মোকাবিলা সম্ভব নয়: মুজতাবা খামেনেয়ী
- ইরানে সম্ভাব্য হামলার পরিণতির বিষয়ে রাশিয়ার হুঁশিয়ারি
- একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- রমজান মাসই বন্ধ থাকছে মাধ্যমিকসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান
- মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা
- যুদ্ধ, বিভাজন ও অনিশ্চয়তা: বহুমুখী সংকটে ইসরায়েল
- পুরো রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
- বিজেপি-আরএসএসের বয়ান প্রতিষ্ঠার চেষ্টায় উইকিপিডিয়া
- আসামে তীব্র শীতের মধ্যেই ১৫০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দিল ভারত
- নুতন বই পেয়ে উচ্ছাসিত রাঙামাটির শিক্ষার্থীরা
- সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ
- আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া আর নেই
- শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান
- জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি
- পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ও স্বৈরশাসনের পতন
- তারেক রহমানের বহনকারী প্লেন নামল সিলেটে

