সাকিব প্রথম ম্যাচ থেকেই একাদশে থাকছেন; নিশ্চিত করল কলকাতা
জালালাবাদ ডেস্ক :: এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে খেলোয়াড় সংখ্যা ২৫ জন। এর মধ্যে বিদেশি রয়েছেন ৮ জন। যেখান থেকে একাদশে সুযোগ পাবেন ৪ জন বিদেশি। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্নটি হাজির হয়, বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান কি প্রথম থেকেই সুযোগ পাবেন? নাকি অপেক্ষা করতে হবে অন্যদের ব্যর্থতার জন্য?
কলকাতার একাদশে চার বিদেশির মধ্যে দুজনের জায়গা নিশ্চিত- অধিনায়ক ইয়ন মরগ্যান এবং মারকুটে অলরাউন্ডার আন্দ্রে রাসেল। অন্য দুইটি জায়গার জন্য থাকছে ছয়টি নাম- সাকিব আল হাসান, সুনিল নারিন, টিম সেইফার্ট, লকি ফার্গুসন, প্যাট কামিনস ও বেন কাটিং। এদের টপকে রোববারের ম্যাচের একাদশে জায়গা করে নেয়া খুব একটা কঠিন হওয়ার কথা নয় সাকিবের জন্য।
অন্তত এমনটাই আভাস মিলেছে কলকাতার ট্রেনিং সেশন থেকে। শুক্রবার দলের অনুশীলনে প্রায় এক ঘণ্টার বেশি সময় একটি নেটে ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব। অন্য পাশের নেটে বড় বড় ছক্কার অনুশীলন করে গেছেন আন্দ্রে রাসেল। পেস বোলিং অলরাউন্ডার রাসেল আর অন্যদিকে স্পিনিং অলরাউন্ডার সাকিবকে তৈরি করায়ই সম্ভাবনা জেগেছে দুজনকে একসঙ্গে একাদশে দেখার।
অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে কলকাতার প্রথম ম্যাচটি হবে চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে। এ মাঠের উইকেট বরাবরই স্পিন সহায়ক। আর এজন্য নজর থাকছে অভিজ্ঞ অফস্পিনার হরভজন সিংয়ের দিকেও। চেন্নাইয়ে তাঁকে খেলানোর সম্ভাবনা অনেক বেশি। সেক্ষেত্রে বোলিংয়ে সাকিব, হরভজন ও ভরুন চক্রবর্তী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
কলকাতার সম্ভাব্য একাদশ: শুভমান গিল, রাহুল ত্রিপাঠি, নিতিশ রানা, সাকিব আল হাসান, ইয়ন মরগ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, লকি ফার্গুসন/প্যাট কামিনস, শিভাম মাভি, ভরুন চক্রবর্তী এবং প্রাসিদ কৃষ্ণা।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

