সমাজে শিষ্টাচার নেই, ইহা অশুভ লক্ষণ, আমরা মারমুখী হয়ে উঠছি
নজরুল ইসলাম:: দুর্ভাগ্য জনক ভাবে অদ্য নারায়ণগঞ্জের সোনারগাঁও হলিডে রিসোর্ডে যা ঘটেছে তাতে আমরা খুশি নই, ইহা অনভিপ্রেত। আমরা শান্তি প্রিয় দেশপ্রমিক মানুষেরা চাই বাংলাদেশে একটি স্থিতিশীল রাজনৈতিক ও সামাজিক পরিবেশ প্রবাহমান থাকবে। সকল বাধা প্রতিকুলতা মোকাবেলা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এমন খবর আমাদের সকলের জন্য সুখকর। বিচ্ছিন্ন কিছু ঘঠনা, দেশ বিরোধী চক্রান্ত, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার আমাদের ভাবিয়ে তুলেছে।
পাঠক, যুগ যুগ ধরে আলেম-ওলামাদের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা আছে, নিঃসন্দেহে ইহা প্রবাহমান থাকবে। ইহাও সত্য যে, ইসলামের বিষয়বস্তু তারা আমাদের ছেয়ে বেশী অধ্যয়ন করছেন। এটা আমাদের জন্য একটি সুযোগ যে আমরা আমাদের আলেম- ওলামাদের কাছ থেকে শিখি। তাদের প্রতি আমাদের অগাত বিশ্বাস তাই আমরা তাদের পেছনে দাঁড়িয়ে থাকি। তবে মৌলভী সাহেবরা ফেরেস্তা এটা ভাবার অবকাশ নেই।
নারায়নগঞ্জের সোনারগাঁয়ের রিসোর্টে অদ্য হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে ঘেরাও করে রাখা হয়। প্রিন্ট মিডিয়া ও সামাজিক মাধ্যমের ভাষ্য মতে, মামুনুল হক একজন নারীসহ রিসোর্টে অবস্থানের খবর পেয়ে স্থানীয় কিছু লোকজন রাজনৈতিক দলের স্থানীয় নেতা-কর্মীরা ও ফেসবুক লাইব সাংবাদিকরা তাঁর কক্ষটি ঘেরাও করেন। মামুনুল হক বলছেন, দ্বিতীয় স্ত্রীসহ অবকাশযাপনে গেলে কিছু লোক তাঁকে নাজেহাল করে।
অনভিপ্রেত ঘটনাটি যেদিন ঘটলো সেদিন থেকেই এ নিয়ে নিয়ে সহজ সরল মতামত ব্যক্ত করবো পায়তারা করছিলাম। প্রতিদিন ঘঠনা প্রবাহ বিন্যাস্থ হচ্ছে ,জ্ঞানী গুনীরা কথা বলছেন, বিশ্লেযন চলছে, অনেক কিছু শিখছি।
পাঠক, ঐদিন শুরু থেকেই লাইব ব্রটকাস্টিং দেখছিলাম। একটা বিব্রতকর শ্বাসরুদ্ধ পরিস্থিতি মনে হয়েছিল, বড়ই উদ্ভিগ্ন ছিলাম। একটা বড় ধরণের অপ্রীতিকর দুর্ঘটনা ঘটতে পারতো। শত শত মানুষ হতাহত হতে পারতো। ভাঙচুর জ্বালাও পোড়াও সাধারণ মানুষের ক্ষতি অবর্ণনীয়। করোনা মহামারীর এই ক্ষণে জীবন-মরণ সন্ধিক্ষণে মানুষ যে সৃষ্টির সেরা জীব দুর্ভাগ্য জনক ভাবে আমরা তা প্রমানে ব্যর্থ হতে চলছি। বিষয়টি মোটেই সুন্দর দেখায়নি।
দেশের জাতীয় নিউজে খবর চোখে পড়েছে -আহলে সুন্নাত ওয়াল জামাআত বিবৃতি দিয়ে বলেছে, নারায়নগঞ্জের হোটেলে হেফাজতে ইসলামের যুগ্মমহাসচিব মামুনুল হকের কর্মকান্ড ইসলাম ও আলেম সমাজকে কলংকিত করেছে। দেখেন, ভুল কেবলই ভুল, যে কেউ ভুল করতে পারে, এটা হতে পারে অজান্তেই। আমাদের দায়িত্ব ন্যায্যতা নিশ্চিত করা, উকিল হিসাবে কাজ না করা। দুর্ভাগ্যক্রমে আমরা উকিল হিসাবে দাঁড়িয়ে যাই, বিভক্ত হয়ে উঠি। আমাদের মধ্যে কেহ অন্যায়কে প্রশ্রয় দেয়, কেহ সত্য ন্যায় পুনরুদ্ধার প্রতিষ্ঠার জন্য লড়াই করেন। সামগ্রিক পরিস্থিতি আমাদের ইঙ্গিত করে আমরা বিভাজনকারী সম্প্রদায় হয়ে উটছি। সুন্দর সমাজ ব্যবস্থা নিশ্চিত করার পক্ষে এটি ভাল লক্ষণ নয়। আমার এক ফেসবুক ফ্রেন্ড তার ছোট স্টেটার্স লিখেছেন -"দয়া করে একটু লজ্জিত হোন, বিব্রত হোন মোহতারাম To Whom This May Concern! নিজেদের দ্বারা সম্পাদিত ভুলের জন্য আমাদের মাথা নত করা উচিত। thank you Zakir Akhtaruzzaman আপনি ঠিকই বলেছেন।
পাঠক, মাওলানা মামুনুল হকের গাফিলতি মনোভাব সম্পর্কে ব্যক্তিগত ভাবে আমি বড়ই বিভ্রান্ত। যে কারনে আমি বলছি, কেন যেন মনে হচ্ছে তিনি নিজের নিরাপত্তা নিশ্চিতে ভদ্রলোক ব্যর্থ হয়েছেন। মনে হচ্ছে মাওলানা মামুনুল হককে নিয়ে সৃষ্ট ইস্যুতে তিনি অনেকটা অজ্ঞতার পরিচয় দিয়েছেন। কেন বলছি, তিনির ডাকে হাজার হাজার মাদ্রাসা ছাত্র রাস্তায় বের হয়েছে, অনেকেই প্রান হারিয়েছে, অনেক পরিবার স্বজন হারায়ে শোকে বাকরুদ্ধ, দলের নেতা কর্মীরা মামলা হামলার ভয়ে বাড়ি ছাড়া, অনেকেই আছেন উদ্ভেগ উৎকণ্ঠার মধ্যে, তিনি হুংকার ছুঁড়ে বলেছেন- ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের কেহ মারা গেলে জানাযায় অংশ গ্রহন না করার, দেশে চলছে রাজনৈতিক অস্থিরতা, টান টান উত্তেজনা, বৃদ্ধি পাচ্ছে করোনা ভাইরাসের ভিন্ন রূপ ও সংক্রমন। দেশের এমন পরিস্থিতিতে ও মাওলানা মামুনুল হকের নেতৃত্বে সৃষ্ট সহিংসতার মধ্যে তিনি তাহার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত ছাড়া বাইরে যাওয়া কোনও বুদ্ধিমান লোকের সিদ্ধান্ত ছিল না বলে আমি মনে করছি। বিষয়টি তিনির কাছে উদ্বেগের কারন হওয়া উচিত ছিল এই জন্য যে, বাংলাদেশের রাজনীতি ইউরোপের আমেরিকার মত নয়। যে কেহ তাকে রাস্তায় উত্তপ্ত বা ধাক্কা দিয়ে উস্কানি দিতে পারে। ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের কেহ মারা গেলে জানাযায় অংশগ্রহন না করার পরামর্শ- ইহা যে কোনও রাজনৈতিক দলের সদস্যের জন্য অপমানজনক। আমাদের জিব্বা এক ভয়াবহ অস্র, তিনি নিজের অজান্তে ব্যর্থ হয়েছেন বিষয়টি নোট করতে। আমি দুঃখিত মাওলানা মামুনুল হক আপনি সিকিউরিটি নিশ্চিত না করে স্বল্প বিরতির জন্য ভুল সময় বেছে নিয়েছেন।
দেশের প্রচলিত আইনের প্রতি প্রতিটি নাগরিকের শ্রদ্ধা থাকা উচিত। মামুনুল হককে একজন প্রশ্ন করেছেন' কবে বিয়ে করছেন? বিয়ে করলে রয়্যাল রিসোর্টে কেন সময় কাটাতে আসবেন? প্রথমত ইহা একটা স্টুপিট প্রশ্ন, আমি সামান্য সংশোধন করতে চাই। দেশের সকল রিসোর্টে যে সব নারী পুরুয রাত্রী যাপন করেন তারা বিবাহিত না অবিবাহিত তা নিশ্চিত করার দায়িত্ব সাধারন নাগরিকের নয়। স্ত্রীকে নিয়ে ঘুরতে গেলে কাবিননামা সাথে রাখতে হবে বাংলাদেশে এরকম কোন আইন নাই।
কাবিননামা দেখতে চাওয়ার অধিকার শুধুমাত্র পারিবারিক আদালতের রয়েছে। বিবাহ বৈধ কিনা সেটা ঘোষণা করার একমাত্র ক্ষমতাও পারিবারিক আদালতের। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিবাহ নিয়ে কোন প্রশ্ন তুলার অধিকারী রাখে না। কে কার স্ত্রী ,কে কার স্বামী না তা দেখবে আইন। আমরা সচেতন নাগরিক কোন অনৈতিক কাজকে সমর্থন করতে পারি না। এই পরিস্থিতিতে আমরা পুলিশ ইনফরমার হতে পারি। এর চেয়ে বেশি আইন নিজের হাতে তুলে নেওয়া।
প্রশ্ন তুলতেই পারেন তাহলে কেন মাওলানা মামুনুল হককে স্থানীয় লোকজন এমন আচরন করলো? খুব সহজ, সংঘাতে সংঘাত বাড়ে, আপনি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, সরকার আপনার উপর নজর রাখবে। দুর্ভাগ্যক্রমে মামুনুল হক তা নোট করতে ব্যর্থ হয়েছেন। দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের সময় হেফাজতে ইসলাম দেশে যে তাণ্ডব ঘটিয়েছে তা খুবই দুঃখজনক। সরকার তাদের কওমি মাদ্রাসার সনদ দিয়েছে, পাঠ্যক্রম ঠিক করে দিয়েছে। তারা যেন দেশ- বিদেশে চাকরি পায় তারও ব্যবস্থা করে দিয়েছে। তারপর কেন এই তাণ্ডব? মামুনুল হকের আচরন রাষ্ট্র সরকারের সাথে সাংঘর্ষিক। তিনির নেতৃত্বে বৈধ কারণ ছাড়া সরকার হটাও আন্দোলন। সরকারি স্থাপনা ভাংচুর, দেশের একটি জেলার সকল স্থাপনা ভেঙে চুরমার করে মাটিতে মিশিয়ে দেওয়া। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর ভাস্কর্যকে বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুংকার ,অতপর বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে মুখ থেঁতলে দেওয়া। প্রধানমন্ত্রি নরেন্দ্র মোদিকে আসতে দেয়া যাবে না।
পাঠক, স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বিদেশী মেহমানদের বাড়িতে রেখে বাড়ির সদস্য বা রাষ্ট্রের নাগরিক হিসাবে আপনাদের দ্বারা সৃষ্ট সহিংসতা দেশ জাতী রাষ্ট্র নিরবে আবলোকন করেছে। আপনারা হয়তো ভাবছেন সরকার ভয় পেয়েছে, ওরা সরকারকে Take over করে ফেলেছে- মোটেও ঠিক না। মেহমান বাড়িতে রেখে রাষ্ট্র আপনাদের সাথে হানা হানিতে সম্পৃক্ত হতে পারেন না। সরকারের নীরবতাকে দুর্বলতা ভেবে যারা ঘোড়া তলবারি নিয়ে বাংলাদেশকে আফগান রাষ্ট্র পরিনত করার ধৃষ্টতা দেখিয়েছেন তা কঠোর হস্তে দমন করা যে কোনো সরকারের কাজ। বঙ্গবন্ধুর প্রসংসা করে আপনি সরকার হটাও আন্দোলনের ডাক দিলে জনগন আপনার নেতৃত্বে ঝাপিয়ে পড়বে না। আমাদের ধর্মান্ধ না হয়ে ধর্মভীরু হওয়া উচিৎ। সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে আমাদের বিবেক, বুদ্ধি, মনুষ্যত্ব ইত্যাদি দ্বারা সবকিছু বিশ্লেষণ করা উচিৎ।
দেশের জাতীয় নিউজের খবর রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আটকের পর নিজের ভুল স্বীকার করেছেন 'শিশুবক্তা'খ্যাত মাওলানা রফিকুল ইসলাম মাদানী। 'আর ভুল হবে না' এমন নিশ্চয়তা দিয়ে নিজেকে মুক্ত করতে অনুরোধও জানান। রফিকুল ইসলাম আরও বলেন, কী আর বলবো স্যার, ওয়াজের মঞ্চে যখন উঠি তখন শরীরে একটা জোস চলে আসে। এ জোশের কারণে অনেক সময় হুঁশ থাকে না। তখন আর নিজেকে ধরে রাখা যায় না। অনেক কিছু না বুঝেই বলে ফেলেছি। আর এমন হবে না। এবারের মতো আমাকে মাফ করে দেন। তাই বলতে চাই ধর্মকে যারা সটিক কাজে ব্যবহার করছেন না পুলিশ পাকড়াও করার পর সকলই একি আচরন করবেন।
আলোচনা শেষ করতে হবে, একটি অনুরোধ রেখেই শেষ করতে চাই। দেশে অনেক জ্ঞানী গুনী হক্কানী আলেম ওলামা আছেন যাঁরা আমাদের শ্রদ্ধার পাত্র। কোরান সুন্নার আলোকে নবী করিম সাঃ এর জীবন বিধান আদর্শ সম্বলিত সভা সেমিনার ও মসজিদ ভিত্তিক বয়ানের মাধ্যমে তারা যদি আমাদের মধ্যে আল কোরানের আলো ছড়িয়ে দেন তাহলে আমরা উপকৃত হব। আমাদের ঈমান আমল আকিদা আখলাক আরো মজবুত হবে। জ্ঞানী গুনী হক্কানী আলেম ওলামা নিয়ে জাতীয় ভাবে নীতিমালা তৈরী করে একটি কমিটি করে উক্ত কমিটির নেতাদের দিয়ে যদি মাস দুই এক সামাজিক মাধ্যম, ইউ টিউবের ওয়াজ নসিয়ৎ গুলো পর্যবেক্ষণ পর্যালোচনা করেন তাতেই তারা উপলব্ধি করতে পারবেন ইসলাম নিয়ে আমরা ধর্মপ্রাণ মুসল্লিরা কি সমস্যার মধ্যে আছি। গান বাজ্না হাসি ঠাট্টা মস্করা দিয়েই মুসল্লিদের মাতিয়ে রাখা হচ্ছে যা থেকে বিভ্রান্তি ছড়াচ্ছে।
পরিশেষে বলতে চাই সমাজে শিষ্টাচার নেই। ইহা অশুভ লক্ষন, আমরা মারমুখী হয়ে উঠছি। রাজনীতিকে রাজনৈতিক ভাবেই মোকাবেলা করতে হয়। দাংগা হাংগামা অস্থিতিশীল পরিস্থিতির দিকে দেশকে নিয়ে যাওয়া কোন দেশ প্রেমিক সুনাগরিকের কাজ না। দেশ বিরোধী অন্যায় অনিয়ন কর্মকান্ডে সম্পৃক্ত দেশের বড় বড় রাঘব বোয়ালদের দেশের প্রচলিত আইনে বিচারের কাঠ গড়ায় দাড় করানো হয়েছে। আগামীতেও হোক, আর সেটা যাতে হয় দেশের প্রচলিত আইনে।
লেখক: নজরুল ইসলাম,
ফ্রিল্যান্স জার্নালিস্ট,ওয়ার্কিং ফর ন্যাশনাল হেল্থ সার্ভিস (NHS) লন্ডন,
মেম্বার, দি ন্যাশনাল অটিস্টিক সোসাইটি ইউনাইটেড কিংডম।
- সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল দ্রুত চালু করে ১২শ শয্যায় উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী
- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে MS3 টেকনোলজি বিডি পরিবারের ঈদ শুভেচ্ছা
- এবার এফ-৩৫ জঙ্গি বিমানে ইরানি আঘাত
- শুধু সামরিক শক্তির মাধ্যমে ইরানের মোকাবিলা সম্ভব নয়: মুজতাবা খামেনেয়ী
- ইরানে সম্ভাব্য হামলার পরিণতির বিষয়ে রাশিয়ার হুঁশিয়ারি
- একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- রমজান মাসই বন্ধ থাকছে মাধ্যমিকসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান
- মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা
- যুদ্ধ, বিভাজন ও অনিশ্চয়তা: বহুমুখী সংকটে ইসরায়েল
- পুরো রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
- বিজেপি-আরএসএসের বয়ান প্রতিষ্ঠার চেষ্টায় উইকিপিডিয়া
- আসামে তীব্র শীতের মধ্যেই ১৫০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দিল ভারত
- নুতন বই পেয়ে উচ্ছাসিত রাঙামাটির শিক্ষার্থীরা
- সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ
- আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া আর নেই
- শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান
- জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি
- পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ও স্বৈরশাসনের পতন
- তারেক রহমানের বহনকারী প্লেন নামল সিলেটে

