শতভাগ উৎসব ভাতা ও বেসরকারি শিক্ষকদের বৈষম্য নিরসনের দাবী
স্টাফ রিপোর্ট:: নতুন প্রস্তাবিত এমপিও নীতিমালা-২০২১ এ এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের শতভাগ বোনাস এর বিষয় স্পর্ষ্ঠীকরণসহ শিক্ষাক্ষেত্রে বৈষম্য নিরসনের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ। "স্কুল-কলেজ এমপিও নীতিমালা ও জনবল কাঠামো ২০২১: প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক" আলোচনায় অংশ নিয়ে শতভাগ বোনাস দাবি করে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের ২৫ শতাংশ ঈদ বোনাস দীর্ঘ ১৭ বছরেও পরিবর্তন হয়নি।
শুক্রবার সন্ধ্যায় জালালাবাদ২৪.কম নিউজপোর্টালের হলরুমে "স্কুল-কলেজ এমপিও নীতিমালা ও জনবল কাঠামো ২০২১: প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক" আলোচনা সভায় অংশ নিয়ে শিক্ষক নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে এ দাবি জানান। বাংলাদেশ এখন মধ্য আয়ের দেশ উল্লেখ করে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, দেশের সবচেয়ে বড় পেশাজীবি শ্রেণী এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীরা এখনও নানা ক্ষেত্রে বৈষম্যের শিকার।
আলোচনায় অংশ নিয়ে শিক্ষক নেতৃবৃন্দ, ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী সকল সুযোগ সুবিধা প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে দাবী জানান। স্কেলভিত্তিক পূর্ণ বাড়ি ভাড়া, দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা, স্কেলভিত্তিক উৎসব বোনাস, স্কেলভিত্তিক বেতন নির্ধারণ, ধারাবাহিক পদোন্নতি ও বদলির ব্যবস্থা, প্রধান শিক্ষক ও সহকারি প্রধান শিক্ষকের স্কেল ৬ষ্ঠ ও ৭ম গ্রেডে উন্নীতকরণ, বিভাগীয় ভাতা ব্যবস্থা, পূর্ণ অবসর ভাতাসহ মাসিক পেনশন, শিক্ষার্থীদের স্বল্প খরচের সুযোগ, শিক্ষকদের সন্তানদের জন্য শিক্ষা ভাতা চালু করতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবী জানান।
বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার উল্লেখ করে বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলার সভাপতি মো. মামুন আহমদ বলেন, ‘সংশোধিত এ নীতিমালায় উৎসব ভাতার প্রসঙ্গটি আনা হলেও অর্থ মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া হয়নি শতভাগ বোনাস দেওয়ার ক্ষেত্রে। এখন শতভাগ বোনাস দিতে হলে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে নতুন নির্দেশনা জারি করতে হবে। অথচ সামনেই ঈদ। সভাপতি মামুন আহমদ আরো বলেন, আমরা শিক্ষকরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় আসন্ন ঈদের পূর্বেই আমরা শতভাগ ঈদ বোনাস নিয়ে ঈদ উদযাপন করবো।
আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট মহানগরের সভাপতি ও স্কাউটস সিলেট মেট্রোঃ জেলার কমিশনার মো. আব্দুল মুমিত বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে সরকারি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের বর্তমানে জাতীয় বেতন স্কেলে শতভাগ বেতন প্রদান, বার্ষিক ইনক্রিমেন্ট, নববর্ষ ভাতা প্রদান করা হয়েছে। অনেক স্কুল-কলেজ-মাদ্রাসা এমপিও ভুক্ত করা হয়েছে। কিন্তু উৎসব ভাতা প্রাপ্তির ক্ষেত্রে তারা দীর্ঘদিন বঞ্চিত আছেন এটিও অস্বীকার করার সুযোগ নেই। দীর্ঘ ১৭ বৎসরেও এই উৎসব ভাতার পরিমাণ আর বৃদ্ধি করা হয়নি। শিক্ষকগণ অত্যন্ত যৌক্তিকভাবেই এই উৎসব ভাতা শতভাগ প্রদানের দাবি করে আসছেন বারবার। সর্বশেষ সবার ধারণা ছিলো এমপিও নীতিমালা ২০২১ এর মাধ্যমে ঘোষণা করা হবে শতভাগ উৎসব ভাতা। কিন্তু তা হয়নি! সরকারি শিক্ষকগণ শতভাগ উৎসব ভাতা পাবেন অথচ একই দায়িত্ব পালনকারী বেসরকারি শিক্ষকগণ পাবেন সিকিভাগ, এটি কোনো যুক্তিতেই মেনে নেয়া যায় না।
বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলার সাধারন সম্পাদক শমশের আলী বলেন, নতুন প্রস্তাবিত এমপিও নীতিমালা-২০২১ অনেক ভালো দিক আছে কিন্তু বোনাসের বিষয়টি অস্পষ্ট থাকায় আমরা শিক্ষকরা হতাশ। সাধারন সম্পাদক শমশের আলী প্রত্যাশা করেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় আসন্ন ঈদের পূর্বেই আমরা শতভাগ ঈদ বোনাস নিয়ে ঈদ উদযাপন করবো।
বর্তমান বাজারে শুধুমাত্র এমপিওর সামান্য টাকা দিয়ে একজন শিক্ষকের সংসার চালানো কোনভাবেই সম্ভব নয়। উপরন্তু গত এক বছর যাবত বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষকগণ প্রতিষ্ঠান থেকে তেমন কিছুই পাচ্ছেন না। বোনাস পাওয়ার তো প্রশ্নই উঠে না। যারা সরকারি নিয়ম মেনে প্রাইভেট টিউশনি করতেন তারাও টিউশনি করতে পারছেন না। এমতাবস্থায় আসন্ন ঈদে যদি শিক্ষকদের শতভাগ বোনাস দেয়া না হয় তাহলে- ঈদ অর্থ আনন্দ সেটি আর তাদের কাছে সত্য থাকবে না বলে উল্লেখ করেন বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট মহানগরের সাধারন সম্পাদক ফয়সল আহমদ।
সম্পাদকীয় বক্তব্যে মো: ইয়াহইয়া বলেন, মোট ৪৪ পাতার নীতিমালায় সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির সুযোগ রাখা হয়েছে। এর আগে সহকারী শিক্ষকদের পদোন্নতির সুযোগ ছিল না। সরকারি স্কুলের সঙ্গে কিছুটা মিল রেখে সেটি করা হয়েছে, এটি একটি ভালো দিক। সহকারী শিক্ষকরা যোগদানের পাঁচ বছরের মধ্যে বিএড ডিগ্রি অর্জন করলে ১০ম গ্রেডে বেতন পাবেন। ১০ম গ্রেডপ্রাপ্তির ১০বছর পূর্তিতে তারা সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি পাবেন। সিনিয়র শিক্ষকরা পাবেন ৯ম গ্রেড। এছাড়া স্কুল ও কলেজে কর্মরত গ্রন্থাগারিক, সহকারী গ্রন্থাগারিক ও ক্যাটালগারদের শিক্ষকের মর্যাদা দেওয়া হয়েছে। এটিও একটি ভালো দিক।
কিন্তু দীর্ঘ ২৮ বছর থেকে বেতনহীন অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তি নিয়ে নীতিমালায় কিছুই বলা হয়নি। উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের (ষষ্ঠ থেকে দ্বাদশ) প্রভাষকরা হবেন সিনিয়র প্রভাষক। যদিও তাদের বর্তমানে সহকারী অধ্যাপক বলা হয়। তবে সিনিয়র প্রভাষক ও সহকারী অধ্যাপকদের বেতন স্কেল একই থাকবে, এ বিষয় নিয়ে প্রশ্ন থেকে যায়।
- সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল দ্রুত চালু করে ১২শ শয্যায় উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী
- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে MS3 টেকনোলজি বিডি পরিবারের ঈদ শুভেচ্ছা
- এবার এফ-৩৫ জঙ্গি বিমানে ইরানি আঘাত
- শুধু সামরিক শক্তির মাধ্যমে ইরানের মোকাবিলা সম্ভব নয়: মুজতাবা খামেনেয়ী
- ইরানে সম্ভাব্য হামলার পরিণতির বিষয়ে রাশিয়ার হুঁশিয়ারি
- একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- রমজান মাসই বন্ধ থাকছে মাধ্যমিকসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান
- মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা
- যুদ্ধ, বিভাজন ও অনিশ্চয়তা: বহুমুখী সংকটে ইসরায়েল
- পুরো রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
- বিজেপি-আরএসএসের বয়ান প্রতিষ্ঠার চেষ্টায় উইকিপিডিয়া
- আসামে তীব্র শীতের মধ্যেই ১৫০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দিল ভারত
- নুতন বই পেয়ে উচ্ছাসিত রাঙামাটির শিক্ষার্থীরা
- সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ
- আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া আর নেই
- শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান
- জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি
- পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ও স্বৈরশাসনের পতন
- তারেক রহমানের বহনকারী প্লেন নামল সিলেটে

