তিন ফরম্যাটেই এক অধিনায়ক চান সাকিব
জালালাবাদ ডেস্ক :: মাশরাফি বিন মর্তুজা আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পরেই বাংলাদেশ দলে শুরু হয় তিন অধিনায়কত্বের যুগ। সাকিবকে দেওয়া হয় টি-টোয়েন্টির নেতৃত্ব। মাশরাফি থেকে যান ওয়ানডে অধিনায়ক। মুশফিক থাকেন টেস্টের দায়িত্বে।
২০১৭ সালের সেপ্টেম্বর-অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরের পর মুশফিকের পরিবর্তে টেস্ট দলের নেতৃত্ব দেওয়া হয় সাকিবকে। কিন্তু দায়িত্ব পেয়েও চোটের কারণে ২০১৮ সালের শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্টের সিরিজে তিনি খেলতে পারেননি। আপৎকালীন অধিনায়ক হিসেবে ওই দুই টেস্টে দলকে নেতৃত্ব দেন মাহমুদউল্লাহ।
সুস্থ হয়ে ওই বছরেরই জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট দলের অধিনায়ক হিসেবে ফেরেন সাকিব। আর টি-টোয়েন্টি দলের অধিনায়ক তো তিনি ছিলেন আগে থেকেই। পরে অবশ্য সাকিবের ওপর আইসিসির এক বছরের নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি দুই নেতৃত্বেই পরিবর্তন আনতে হয়। টেস্টের দায়িত্ব দেওয়া হয় মুমিনুল হককে এবং টি-টোয়েন্টির অধিনায়ক করা হয় মাহমুদউল্লাহকে। গত বছরের মার্চে মাশরাফি ওয়ানডের নেতৃত্বও ছেড়ে দিলে এই সংস্করণের দায়িত্ব দেওয়া হয় তামিম ইকবালকে।
সাকিবের নিষেধাজ্ঞার পর অনেকটা পরিস্থিতির শিকার হয়েই ৩ সংস্করণে ৩ অধিনায়ক ঠিক করে বিসিবি। সাকিবের মতে, একদমই ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নেয়নি বিসিবি। পরিস্থিতির কারণে বাধ্য হয়েই তিন অধিনায়কের যুগে প্রবেশ করেছিল বিসিবি।
সাকিব বিশ্বাস করেন, বাংলাদেশ দলে তিন অধিনায়কত্বের অবসান হওয়া উচিৎ। বরং, বাংলাদেশ দলে তিন ফরম্যাটেই দরকার এক অধিনায়ক।
সাকিবের যুক্তি, ‘যদি তিনটি সংস্করণকে আমরা সমান গুরুত্ব দিতাম এবং তিন সংস্করণে আমাদের পারফরম্যান্স একই রকম থাকত, তাহলে একটা ব্যাপার ছিল। কিন্তু আমাদের তো তিন সংস্করণে একই রকম পারফরম্যান্স নয়। এটাই সমস্যা, বিশেষ করে যে সংস্করণে আমরা ভালো খেলি না, সেই অধিনায়কের বেশি সমস্যা।’
সাকিব সেটিরও ব্যাখ্যা দিয়েছেন, ‘যে সংস্করণে আমরা ভালো খেলি, সেই অধিনায়ক সব সময় স্বস্তিতে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু বাকি যে সংস্করণে আমরা ভালো খেলি না বা নিয়মিত সাফল্য পাই না, সেই সংস্করণের অধিনায়কের জন্য তো কাজটা কঠিন হয়ে যায়। তাকে সব সময় চাপে থাকতে হবে, সমালোচনা শুনতে হবে এবং অধিনায়ক হিসেবে তার থিতু হতেও বেশি সময় লাগবে। আবার যে সংস্করণে আমাদের দল ভালো, সে অধিনায়কের সমস্যা কম হবে, তার সময়ও কম লাগবে থিতু হতে।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

