এই যুগের সেরা অলরাউন্ডার সাকিব: দিনেশ কার্তিক
ভারতীয় ক্রিকেট তারকা কলকাতা নাইট রাইডার্সের সাবেক অধিনায়ক দিনেশ কার্তিক বলেছেন, সাকিব এ যুগের সেরা অলরাউন্ডার।বর্তমান যুগের সেরা অলরাউন্ডারকেই কিনেছে তার দল কেকেআর।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের প্রশ্নের জবাবে এমনটাই জানালেন কার্তিক।
ইনস্টা লাইভে সাকিবের ফেরা নিয়ে প্রসঙ্গ ওঠান এক সমর্থক। ওই সমর্থক প্রশ্ন করেন, পুরনো ক্রিকেটারদের মধ্যে কাকে দলে ফিরে পেয়ে রোমাঞ্চিত কেকেআর?
জবাবে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেন, সেটা অবশ্যই সাকিব। তাকে দলে ফিরে পেয়ে আনন্দিত আমরা। অসাধারণ অলরাউন্ডার তিনি। খুব সম্ভবত বর্তমান যুগের সেরাদের একজন তিনি। পুরনো ক্রিকেটারদের মধ্যে তিনিই আমাদের চমক।তিনি আগেও কেকেআরের হয়ে খেলেছেন। তাই তাকে দলে ফিরে পেয়ে উচ্ছ্বাসিত আমরা।
ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে (আইপিএল) বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের হাতেখড়ি কলকাতা নাইট রাইডার্সে।২০১১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত শাহরুখ খানের দলে ছিলেন সাকিব। পরে দুই মৌসুম সানরাইজার্স হায়দরাবাদ ঘুরে এসে ফের কলকাতায় ফিরলেন তিনি।
যে কারণে ফ্রাঞ্চাইজিটির কর্তৃপক্ষ বলছে, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। সাকিববে পেয়ে যারপরনাই উচ্ছ্বাসিত কেকেআরের সাবেক ও বর্তমান সহ-অধিনায়ক দীনেশ কার্তিক।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

