সুনামগঞ্জে সম্পত্তি নিয়ে সংঘর্ঘে চাচা ভাতিজা নিহত
সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ থানার ডুংরিয়া গ্রামে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে চাচা- আবুল তাহিদ (৬২) ভাতিজা রিপন মিয়া (৪২) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন।
বৃহস্পতিবার (০৮ এপ্রিল) সকাল ৮টায় এ ঘটনা ঘটে। গ্রামে উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানিয়রা জানায়, জমিজমা নিয়ে গ্রামের ওসমান মিয়ার ছেলে আব্দুল তাহিদের (৬২) সঙ্গে তার ভাই রাফিদ মিয়ার ছেলে রিপন মিয়ার (৪২) বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে চাচা-ভাতিজার পরিবারের মধ্যে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মারামারি শুরু হয়।
এ সময় গুরুতর আহত আব্দুল তাহিদ ও রিপন মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মুক্তাদীর আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুই পরিবারের স্বজনদের মধ্যে উত্তেজনা দেখা দেয়ায় গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। সম্পদ নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

