নাসার ফেলো নির্বাচিত হলেন সুনামগঞ্জের সজীব
নিজস্ব প্রতিনিধি :: যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) হাবল ফেলোশিপের জন্য নির্বাচিত হলেন তরুণ মহাকাশ বিজ্ঞানী ড. আনোয়ার জামান সজীব।
তিনি সুনামগঞ্জের সুরমা ইউনিয়নের ষোলোঘর বেরিগাঁও গ্রামের বাংলাদেশ কৃষি অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক সুনামগঞ্জ উত্তর সুরমা চাকরিজীবী পরিষদের উপদেষ্টা আবু নাসের ও আনোয়ারা সরকারের বড় ছেলে। তিনি জামালগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আসাদ উল্লাহ সরকার ও জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকারের আপন ভাগ্নে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) প্রতি বছর ২৪ জন সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানীকে ৩ বছর মেয়াদী নাসা হাবল ফেলোশিপ প্রদান করে থাকে। যারা জ্যোতিঃ পদার্থ বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা চালিয়ে যাবেন। চলতি বছরের নির্বাচিত সেরা ২৪ জনের মধ্যে একমাত্র বাংলাদেশি হিসেবে নাম লেখান আনোয়ার জামান সজীব।
গত ৩১ মার্চ নাসার ওয়েবসাইটে বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়। এ ফেলোশিপের প্রোগ্রামটিকে নির্বাচিতদের গবেষণা বিষয়ে ভিত্তি করে আইনস্টাইন ফেলো, হাবল ফেলো ও সাগান ফেলো এ ৩টি ক্যাটাগরিতে ভাগ করা হয়। আনোয়ার জামান সজীব আইনস্টাইন ফেলো হিসেবে নির্বাচিত হয়েছেন।
তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের শিকাগো ইউনিভার্সিটিতে পোস্ট ডক্টরাল স্কলার হিসেবে নিয়োজিত আছেন। গবেষণায় তার আগ্রহের বিষয় হলো অবজারভেশনাল ফসমোলজি এবং গ্রাভিটেশনাল লেন্সিং। এ পর্যন্ত তার মোট ২১টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তার পিএইচডি গবেষণার বিষয় ছিল হাবল কনস্টাল্ট এর আরও সূক্ষ্মভাবে নির্ণয় করা।
সজীবের জন্ম সুনামগঞ্জ জেলায় হলেও বেড়ে ওঠা পুণ্যভূমি সিলেটে। তিনি প্রাথমিক শিক্ষা শুরু করেন ব্লুবার্ড স্কুল এন্ড কলেজ থেকে। পরবর্তীতে সিলেট ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি পরীক্ষায় ৯ম স্থান অধিকার করে তড়িৎ প্রকৌশল বিভাগে ভর্তি হন। পরবর্তীতে জাপান সরকারের মনবসু স্কলারশিপ পেয়ে পাড়ি জমান জাপানে। ২০১৪ সালে জাপানের টোকিও ইউনিভার্সিটি থেকে পদার্থ বিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। তারপর উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে কৃতিত্বের সাথে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
এই সংবাদে উত্তর সুরমার সকল শ্রেণির মানুষ খুবই আনন্দিত। এক বার্তায় উত্তর সুরমা চাকরিজীবী পরিষদের সম্মানিত সভাপতি, নায়েম এর উপ-পরিচালক আব্দুল মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক, অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী মাসুদ অভিনন্দন জানিয়েছেন। এক অভিনন্দন বার্তায় তাঁরা তার সর্বাঙ্গিন সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

