পোরশায় ছাত্রী উত্ত্যক্ত করার দায়ে ২ জন গ্রেপ্তার
ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ পোরশার স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে নুর আলম (১৮) ও লিটন (১৯) নামের দুই যুবককে আটক করেছে থানা পুলিশ।
উত্ত্যক্তকারী নুরআলম পোরশা উপজেলার ঘাটনগর বাঙ্গাবাড়ি গ্রামের আবুল কালামের ছেলে ও লিটন সাপাহার উপজেলার বেহেতড় গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
জানা গেছে, গত শনিবার উপজেলার ঘাটনগর বাঙ্গাবাড়ি গ্রামের শাহআলমের মেয়ে ঘাটনগর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী সুবর্ণা আক্তার প্রাইভেট পড়ার জন্য স্কুলে যাচ্ছিল। প্রায় পথ রুদ্ধ করে ঐ দুই ইভটিজার তাকে উত্ত্যক্ত করেন। সুবর্ণা আক্তার অতিষ্ঠ হয়ে বাড়ি এসে বিষয়টি বাবাকে জানালে বাবা শাহআলম গত রোববার পোরশা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। রাতেই থানার এসআই জান্নাতুন ফেরদৌস অভিযান চালিয়ে বাড়ি থেকে তাদের দুজনকে আটক করেন।
পোরশা থানার অফিসার ইনচার্জ শফিউল আজম খান জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে এবং দুই উত্ত্যক্তকারীকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

