করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত, এক দিনে রেকর্ড লক্ষাধিক করোনা আক্রান্ত
জালালাবাদ ডেস্ক:: কোভিড ১৯-এ বিপর্যস্ত ভারত। দেশটিতে একদিনেই এক লাখের বেশি নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন, যা এ যাবৎকালে দেশটিতে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। এটি ২৪ ঘণ্টায় বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ডও। খবর এনডিটিভির।
এদিকে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে— গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন এক লাখ তিন হাজার ৫৫৮ জন। এক বছরের বেশি সময় ধরে দেশটিতে করোনা ঝড় শুরু হওয়ার পর থেকে এটিই সর্বোচ্চ সংক্রমণ।
সবচেয়ে বাজে অবস্থা মহারাষ্ট্রে। অঙ্গরাজ্যটিতে রোববারই ৫৭ হাজার ৭৪ জন আক্রান্ত হয়েছেন। মোট সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ২৯ লাখ। রাজ্যটিতে লকডাউন চলছে।
নতুন লক্ষাধিক সংক্রমণ নিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ২৫ লাখ ৮৯ হাজার ৬৭ জন।
ওয়ার্ল্ডোমিটারসের সোমবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে এক লাখ তিন হাজার ৭৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৪৭৭ জন। এ পর্যন্ত দেশটিতে মারা গেছেন এক লাখ ৬৫ হাজার ১৩২ জন।
করোনার দ্বিতীয় ঢেউ ভারত প্রকট আকার ধারণ করতে পারে এমন আশঙ্কা জানিয়ে আসছিলেন বিশেষজ্ঞরা। এ জন্য করোনার নতুন ধরনকে দায়ী করছেন তারা।
ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় প্রায় ৬১ হাজারের করোনা শনাক্ত হয়েছে যা একই সময়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ। এই সময় মারা গেছেন ১৮৫ জন।
এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ ১৩ কোটি ১৯ লাখ ১০ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছে প্রায় ২৮ লাখ ৬৬ হাজার জন। সুস্থ হয়ে উঠেছেন প্রায় ১০ কোটি ৬১ লাখ।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী ধরা পড়ে। এটি বর্তমানে বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

