শুটিংয়ে মুম্বাই যাওয়ার আগেই করোনা আক্রান্ত রিয়াজ
জালালাবাদ ডেস্ক:: করোনায় আক্রান্ত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ। শুক্রবার (০২ এপ্রিল) বিকেলে তিনি করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৮ মার্চ নমুনা পরীক্ষা করানোর পরদিন রিপোর্ট হাতে পাই। রিপোর্টের রেজাল্ট করোনা পজিটিভ এসেছে।
‘বঙ্গবন্ধু’ ছবির শুটিংয়ে মুম্বাই যাওয়ার কথা ছিল রিয়াজের। তবে নিয়ম অনুযায়ী দেশ ত্যাগ করার আগে রবিবার (২৮ মার্চ) রাজধানীর একটি হাসপাতালে কোভিড-১৯ টেস্ট করান রিয়াজ। যাওয়ার সব প্রস্তুতি শেষ, বাকি শুধু করোনা পরীক্ষার ফল জানা।
তিনি জানান আপাতত শুটিংয়ে ভারত যাওয়া হচ্ছে না । বাসায় চিকিৎসা নিচ্ছেন। তিনি বলেন, 'এখন আগের থেকে একটু ভালো আছি। বাসাতেই চিকিৎসা নিচ্ছি। দোয়া করবেন।'
বঙ্গবন্ধু’ ছবিতে তাজউদ্দীন আহমেদের চরিত্রে অভিনয় করার কথা ছিল রিয়াজের। শুরুতে এই চরিত্রে অভিনয়ের কথা ছিল দেশের আরেক জনপ্রিয় নায়ক ফেরদৌসের। কিন্তু ভারতে প্রবেশ সংক্রান্ত নিষেধাজ্ঞায় শেষ পর্যন্ত তাঁর আর ছবিটিতে অভিনয়ের সুযোগ হয়নি। ফেরদৌসের পরিবর্তে এই চরিত্রে নেওয়া হয় রিয়াজকে।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

