টিকা বিলাসজাত পণ্য নয়, মজুদ বন্ধ করুন : জাতিসংঘ মহাসচিব
জালালাবাদ ডেস্ক:: বিশ্বের উন্নত দেশগুলোকে করোনার টিকা মজুদ বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এসব দেশগুলোর সংগ্রহে থাকা অতিরিক্ত টিকা দরিদ্র দেশগুলোকে বিতরণের আহ্বান জানিয়েছেন তিনি। সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য বিজনেস টাইমস এ তথ্য জানিয়েছে।
রোববার (২৮ মার্চ) কানাডার সিবিসি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘের মহাসচিব এ উদ্বেগ প্রকাশ করেন। বিশ্বের উন্নত দেশগুলো বিপুল পরিমাণ করোনা টিকার ডোজ মজুত করার ঘটনায় এবার উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
তিনি বলেন, ‘করোনা টিকার বণ্টনে বিশ্বজুড়ে যে অন্যায্যতা দেখা দিয়েছে তা নিয়ে আমি খুবই শঙ্কিত। একদিকে দেখা যাচ্ছে, অনেক দেশের হাতে টিকার একটি ডোজও নেই, আবার কিছু দেশের হাতে রয়েছে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ডোজ।
আন্তোনিও গুতেরেস আরও বলেন, এই মহামারির বিষয়ে একটি কথা আমাদের সবসময় স্মরণে রাখা প্রয়োজন আর সেটি হলো যতক্ষণ অন্যরা নিরাপদ না হচ্ছে, ততক্ষণ আমরা কেউই নিরাপদ নই।
যারা করোনা টিকা গ্রহণ করেছেন তাদের দেশগুলোর সরকার আলাদা পাসপোর্ট দিচ্ছে এ বিষয়টি জাতিসংঘ সমর্থন করছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘যতক্ষণ টিকা বণ্টনে সমতা না আসছে, ততক্ষণ পর্যন্ত এ প্রসঙ্গে কোনো কথা বলা অর্থহীন।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (২৯ মার্চ) সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৭৭ লাখ ৬৪ হাজার ৭৬৫ জন এবং মৃত্যু হয়েছে ২৭ লাখ ৯৬ হাজার ৮৭ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ২৯ লাখ ৫০ হাজার ৭৬ জন।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

