পোরশায় স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপন
পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ পোরশার সারাইগাছি শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির পরে পুষ্পস্তবক অর্পণ করেন পোরশা উপজেলার আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলা প্রশাসন ও ও বিভিন্ন নেতাকর্মী।
মহান স্বাধীনতা দিবস এর সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করেন। প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির শুরু হয় পরে সারাইগাছি শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে অংশ গ্রহণ করেন উপজেলার সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গণ ও সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সেক্রেটারি গণ।
পরে বক্তারা মহান স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বক্তব্য উপস্থাপন করেন। আওয়ামীলীগ সভাপতি জনাব আলহাজ্ব মোঃ আনোয়ারুল ইসলাম বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এই লাল সবুজের পতাকা নিয়ে এই বাংলাদেশের জন্ম হতো না বর্তমানে দেশনেত্রী জনদরদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকার হাল ধরে আছেন বলে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশে পরিণত হয়েছে তাই বর্তমান সরকারের হাতকে শক্ত করে রাখতে সকল নেতা-কর্মীকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ পরিচালনায় সহযোগিতা করার জন্য আহ্বান জানান।এবং সুবর্ণ জয়ন্তী উপলক্ষে তিন দিন কর্মসূচির ঘোষণা করা হয়।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনজুর মোর্শেদ চৌধুরী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন মোল্লা, উপজেলা নির্বাহি অফিসার মোঃ নাজমুল হামিদ রেজা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিউল আজম সহ উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ প্রমূখ।
- সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল দ্রুত চালু করে ১২শ শয্যায় উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী
- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে MS3 টেকনোলজি বিডি পরিবারের ঈদ শুভেচ্ছা
- এবার এফ-৩৫ জঙ্গি বিমানে ইরানি আঘাত
- শুধু সামরিক শক্তির মাধ্যমে ইরানের মোকাবিলা সম্ভব নয়: মুজতাবা খামেনেয়ী
- ইরানে সম্ভাব্য হামলার পরিণতির বিষয়ে রাশিয়ার হুঁশিয়ারি
- একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- রমজান মাসই বন্ধ থাকছে মাধ্যমিকসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান
- মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা
- যুদ্ধ, বিভাজন ও অনিশ্চয়তা: বহুমুখী সংকটে ইসরায়েল
- পুরো রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
- বিজেপি-আরএসএসের বয়ান প্রতিষ্ঠার চেষ্টায় উইকিপিডিয়া
- আসামে তীব্র শীতের মধ্যেই ১৫০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দিল ভারত
- নুতন বই পেয়ে উচ্ছাসিত রাঙামাটির শিক্ষার্থীরা
- সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ
- আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া আর নেই
- শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান
- জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি
- পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ও স্বৈরশাসনের পতন
- তারেক রহমানের বহনকারী প্লেন নামল সিলেটে

