ছাতকে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত-৭০
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত ৭০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের মাঠে হাসনাবাদ ও করছখালী গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় স্থানীয় হাসনাবাদ বাজারে গাড়ি পার্কিং নিয়ে করছখালী গ্রামের ওলিউর রহমান ও হাসনাবাদ গ্রামের রুহুল আমিনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘন্টা সংঘর্ষের পর স্থানীয় লোকজনের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সংঘর্ষে গুরুতর আহত হাসনাবাদ গ্রামের কদরুল ইসলাম, সদরুল ইসলাম, আরশ আলী, শামছু মিয়া, সাগর আহমদ, করছখালী গ্রামের শামসুল হক, সফির উদ্দিন সাদ্দাম, বিলাল আহমদ, নুমান আহমদ ওয়ারিছ আলী, সফিকুল হক, সাহাব উদ্দিনসহ ২০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া আহত নুরুল ইসলাম, সুজন মিয়া, রইছ আলী, বাহা উদ্দিন শাহী, খালিদ মিয়া, আব্দুল হাই, আরকান আলী, হাবিবুর রহমান হবীল, জয়নাল মিয়া, নুর আলম, আব্দুর রহিম, আব্দুল আউয়াল, কবির আহমদ, আব্দুল আলীম, জাহির আলী, ছোরাব আলী, মামুন আহমদ, হাফিজুর রহমান, ওলিউর রহমান, লোকমান আহমদ, আব্দুল বাসিত, দুলাল আহমদ, সাইদুল মিয়া, খছরু মিয়া, আজাদ মিয়া, আব্দুস সবুর, খালেদ মিয়াসহ বেশ কয়েকজনকে ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর ছাতক থানার ওসি তদন্ত মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। ছাতক থানার ওসি নাজিম উদ্দিন সংঘর্ষের বিষয় নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
- সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল দ্রুত চালু করে ১২শ শয্যায় উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী
- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে MS3 টেকনোলজি বিডি পরিবারের ঈদ শুভেচ্ছা
- এবার এফ-৩৫ জঙ্গি বিমানে ইরানি আঘাত
- শুধু সামরিক শক্তির মাধ্যমে ইরানের মোকাবিলা সম্ভব নয়: মুজতাবা খামেনেয়ী
- ইরানে সম্ভাব্য হামলার পরিণতির বিষয়ে রাশিয়ার হুঁশিয়ারি
- একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- রমজান মাসই বন্ধ থাকছে মাধ্যমিকসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান
- মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা
- যুদ্ধ, বিভাজন ও অনিশ্চয়তা: বহুমুখী সংকটে ইসরায়েল
- পুরো রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
- বিজেপি-আরএসএসের বয়ান প্রতিষ্ঠার চেষ্টায় উইকিপিডিয়া
- আসামে তীব্র শীতের মধ্যেই ১৫০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দিল ভারত
- নুতন বই পেয়ে উচ্ছাসিত রাঙামাটির শিক্ষার্থীরা
- সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ
- আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া আর নেই
- শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান
- জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি
- পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ও স্বৈরশাসনের পতন
- তারেক রহমানের বহনকারী প্লেন নামল সিলেটে

