সিলেটে শুটিং থেকে ফেরার পথে নিখোঁজ অভিনেতা শামীম
জালালাবাদ ডেস্ক:: নাটকের কাজে সিলেট থেকে ফেরার পথে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা শামীম আহমেদ নিখোঁজ হয়েছেন।
সর্বশেষ ২০ মার্চ রাতে শামীমের সঙ্গে তার পরিবারের কথা হয়েছে। এরপর তার সঙ্গে কেউ যোগাযোগ করতে পারেনি।
শামীমের স্ত্রী আশামনি বলেন, গত ১৬ মার্চ গাজীপুরের একটি শুটিং স্পট থেকে সিলেটে যান শামীম। সেখানে শুটিং ইউনিটের সঙ্গে স্থানীয়দের ঝামেলা হয়েছিল। তারা শুটিং করতে পারেননি। ওই ঘটনায় স্থানীয়রা শামীমের ফোন রেখে দেন। এরপর বাইরের মোবাইল থেকে শামীম কল করে আমাকে ঘটনা জানায়।
তিনি আরও বলেন, এ ঘটনায় সেখানকার থানায় অভিযোগ করেন শামীম এবং ফোন উদ্ধারের চেষ্টা করছেন বলে আমাকে জানান। এটা ১৯ তারিখের ঘটনা।
‘এর পরদিন রাতে হেনা পরিবহনে রওনা দেন শামীম। এক বাসযাত্রীর কাছ থেকে ফোন নিয়ে সর্বশেষ আমার সঙ্গে কথা বলেন। এরপর তিনি বাসাতেও ফেরেননি। এরপর আত্মীয়-স্বজন এবং তার বন্ধুসহ সবার বাসায় খোঁজ করা হয়েছে। কোথাও যাননি উনি।’
পরবর্তী সময়ে বাসযাত্রীকে আশামনি ফোন দিলে তিনি বলেন, ‘শামীম ভাই আমার পাশের সিটেই বসেছিলেন। আমি টঙ্গীতে নেমে গেছি। উনি বাসেই ছিলেন।’
তবে কাদের সঙ্গে শুটিং করেছিলেন সেই তথ্য আমাদের কাছে নেই বলে জানান শামীমের স্ত্রী।
আশামনি বলেন, মালিবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়েছিলাম। তারা বলেছেন, শামীম সর্বশেষ সিলেটে ছিলেন, সেখানকার থানায় ডায়েরি করতে হবে।
তিন দশক ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত এ অভিনেতা কমেডি চরিত্রে টিভি নাটকে কাজ করার সুবাদে ছোটপর্দায় খুবই জনপ্রিয়। স্ত্রী-সন্তান নিয়ে শামীম আহমেদ ঢাকার মালিবাগে থাকেন। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
- সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল দ্রুত চালু করে ১২শ শয্যায় উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী
- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে MS3 টেকনোলজি বিডি পরিবারের ঈদ শুভেচ্ছা
- এবার এফ-৩৫ জঙ্গি বিমানে ইরানি আঘাত
- শুধু সামরিক শক্তির মাধ্যমে ইরানের মোকাবিলা সম্ভব নয়: মুজতাবা খামেনেয়ী
- ইরানে সম্ভাব্য হামলার পরিণতির বিষয়ে রাশিয়ার হুঁশিয়ারি
- একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- রমজান মাসই বন্ধ থাকছে মাধ্যমিকসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান
- মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা
- যুদ্ধ, বিভাজন ও অনিশ্চয়তা: বহুমুখী সংকটে ইসরায়েল
- পুরো রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
- বিজেপি-আরএসএসের বয়ান প্রতিষ্ঠার চেষ্টায় উইকিপিডিয়া
- আসামে তীব্র শীতের মধ্যেই ১৫০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দিল ভারত
- নুতন বই পেয়ে উচ্ছাসিত রাঙামাটির শিক্ষার্থীরা
- সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ
- আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া আর নেই
- শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান
- জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি
- পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ও স্বৈরশাসনের পতন
- তারেক রহমানের বহনকারী প্লেন নামল সিলেটে

