মানবিকতার আড়ালে দুঃখজনক এক অমানবিকতা
মোঃ জহির উদ্দিন :: অর্থনৈতিক উন্নয়নে যারা স্বাচ্ছন্দে আছেন, তারাই মানবাধিকার ও মানবতার স্লোগান হাঁকতেও বেশ এগিয়ে আছেন। অথচ অনুন্নত বিশ্বে যেখানে শত-শত কোটি মানুষ এখনো অনাহারে, অর্ধাহারে অপুষ্টিতে ভুগছেন এবং ক্ষুধার্ত থাকতে থাকতে নিজের ক্ষুধার কথা প্রায় অনেকে ভুলেই যান। আর উন্নত বিশ্বে যেখানে মোট জনসংখ্যার মাত্র ১৪% বসবাস করছেন, কাজেই একদিকে জনসংখ্যা কম এবং অন্যদিকে জনসংখ্যার তুলনায় সম্পদ বেশি হওয়াতে বিশ্বের অন্য প্রান্তের নিঃশ্ব ও নিষ্পেষিত মানুষের অসহায়ত্বের কথা ও অনুভূতি হয়তো বেমালুম তারা ভুলেই যান।
সেহেতু এবং বিশেষ করে ঐ সমস্ত দেশের পরিবার, অনুষ্টান, রেষ্টুরেন্ট এবং খাদ্য উৎপাদনের চেইনসমুহের ধাপে ধাপে বছরে অন্তত শতকোটি টন খাবার-দাবার অপচয় করা হয়, যা বিশ্বের মোট খাবারের প্রায় এক-তৃতীয়াংশ। আর এ কোটি কোটি টন খাবার অপচয় প্রবণতার জন্য জাতিসংঘ এক গভীর উদ্বেগ প্রকাশ করে সম্প্রতি এ নিয়ে গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত এক উদ্বেগজনক বিবৃতির এক গবেষণামূলক পরিসংখ্যানিক প্রতিবেদনে দৃষ্টান্তস্বরুপ বলেন যে, কেবল যুক্তরাজ্যের প্রতিটি বাড়িতে গড়ে সপ্তাহে ৮ বেলার খাবার নষ্ট করা হয় এবং এভাবে বিশ্ব জুড়ে বাড়িতে বাড়িতে বছরে প্রতিজন গড়ে প্রায় ৭৪ কেজি খাবার অপচয় করে থাকেন এবং মোট অপচয়ের ১৭% কেবল রেষ্টুরেন্টেই অপচয় করা হয়।
কাজেই এতে ভাগ্যাহত কোটি কোটি ক্ষুধার্ত মানুষের সহযোগিতার উদ্যোগ যে ব্যাহত হচ্ছে, শুধু তাই নয় বরং এ অপচয়জনক অতিরিক্ত খাবার উৎপাদনজনিত কারণে পরিবেশ এবং জলবায়ুর উপর যেমন ক্রমাগত চাপ বাড়ছে, তেমনি জলবায়ু ও পরিবেশ ধ্বংসে ব্যাপক পরিমাণে কার্বনও নির্গমন হচ্ছে।
কাজেই এ অপচয়ের মাধ্যমে একদিকে যেমন আমরা পরিবেশ ও জলবায়ুর ক্রমোবর্ধমান ধ্বংসাত্মক পরিবর্তন ঘটাচ্ছি এবং অন্যদিকে অবহেলিত, অভুক্ত, ক্ষুধার্ত ও অপুষ্টিতে ভোগা শত শত কোটি মানুষের মানবাধিকারের কথা হয়তো ভুলেই যাচ্ছি বলে আমাদের সমন্বয়হীন সার্বিক চিন্তা-চেতনা ও বাস্তবতায় এ বিষয়টির অনুভূতি ধারণ করতে পারিনি । তাই আজ আমাদের মনের গভীর বাঞ্ছনা যে , কোটি প্রাণের সব ইচ্ছগুলো চেতনার স্লোগানে স্লোগানে জেগে ওঠে চিরসঞ্চালিত হোক, পরিপূর্ণ এক মানবিক অনুরাগে, মানবসহায়ক সব মানবাধিকার বাস্তবায়নে ।
মোঃ জহির উদ্দিন
অধ্যক্ষ, শাহ নিমাত্রা এস.এফ. ডিগ্রী কলেজ, ফুলতলা, জুড়ি
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

