`

পোরশায় অটোরিকশা চুরির দায়ে ২ যুবক আটক

  • Views: 499
  • Share:
মার্চ ১৩, ২০২১ ১৫:০২ Asia/Dhaka

ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় অটোরিকশা চুরির অভিযোগে মাসুদ ও খাইরুল ইসলাম নামের দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। আটক মাসুদ উপজেলার সারাইগাছী গ্রামের হাপির ছেলে। খাইরুল ইসলাম সারাইগাছী গুচ্ছ গ্রামের নজরুল ইসলামের ছেলে।

জানা গেছে, শুক্রবার বিকালে উপজেলার সারাইগাছী মোড় থেকে মইনুলের ছেলে আসাদুর রহমান নামের এক অটোরিকশা  মালিকের ২ লক্ষাধিক টাকা মূল্যের গাড়ি চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিল তারা। অটোরিকশাটি নিয়ে পার্শ্ববর্তী গ্রাম দয়াহার আদিবাসী পাড়া এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর সহযোগিতায় গাড়িসহ তাদের আটক করে। সন্ধ্যায় তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ সফিউল আজম খান জানান, থানায় মামলা হয়েছে। আটক দুই অটোরিকশা চোরকে আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

user
user
Ad
Ad