মরীচিকা আড়ালে
জান্নাতুন নাঈম মায়িশা
বনবীথি তলে কুহেলিকা জালে,
তব কুহেলিকা নয় মাতি আনন্দোচ্ছলে।
কলরবে মাতে পাখি নিয়ে কত আয়োজনে,
তার'পরে ছুটি সখা কতদিক কত প্রয়োজনে।
নুপুরের রিনিঝিনি বাঁশপাতার চিরলে,
তারই ফাঁকে সোনারোদ গড়ায় কিরণে।
পালে পালে যায় গরু উড়িয়ে ধূলা,
খেতে লাগে বড় ভালো ক্ষেতের মূলা।
সোনালী রঙের ছটায় জাগে ধানের মেলা,
সেই শোভা হেরি তব কেটে যায় বেলা।
সুরে সুরে কাটে ছড়া শিশুদের দল,
আহা!কি সুধা,লাগে কত নির্মল।
কুল কুল বয় নদী স্রোতের টানে,
তার তালে কত সুর জাগে কত গানে।
নীলিমার রঙ দেখি স্রোতস্বিনী সমুদ্র তটে,
শিল্পের আবেশ ছড়ায় পটুয়ার পটে।
গায়েনের গান তব গ্রামের পথে পথে
ছেলেবুড়ো সব ছোটে তার পিছে পিছে।
এত যে আয়োজন সখা জীবনের তরে
শুধাই তোমারে,"বলো তো! তা কি চীরকাল রবে?"
কুঞ্জে কুঞ্জে ফুলের শাখী,গুঞ্জরিয়া গায় পাখী,
হারিয়ে ফেলি নিজেকে,ভাবি একদিন তো সবই দিবে ফাঁকি।
তুমি বিজ্ঞের মতো উঠে বলো,"না সখা,সব নয় কুহেলিকা! "
"কিছু আছে সেথা তব মায়ার জালিকা। "
"মায়ার জালিকা?তা তো কুহেলিকারই রুপান্তর! "
তুমি বললে,"ঠিক তবে আমি! তবে তাই হোক জীবন উদযাপনের নামান্তর। "
" ঐ যে বলেছিলে, আনন্দোচ্ছলে!
সত্য থাকে সেথা সখা মায়ার আড়ালে। "
শিক্ষার্থী
নৃবিজ্ঞান বিভাগ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

