সৌদিতে বাংলাদেশিসহ সব প্রবাসীদের জন্য বাদশাহর প্রণোদনা
জালালাবাদ ডেস্ক :: মহামারি করোনাভাইরাসের কারণে সৌদি আরবেও অর্থনৈতিকভাবে নানা ভোগান্তির শিকার হয়েছেন লাখ লাখ প্রবাসী। তাদের কথা বিবেচনায় বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ছয় মাসের জন্য হজ ও উমরাহ খাতে কর্মরত প্রবাসীদের প্রণোদনার অনুমোদন দিয়েছেন। সৌদি আরবের বার্তা সংস্থা এসপিএ এ তথ্য জানায়।
তথ্যমতে, দুই পবিত্র স্থানে হজ ও উমরাহ খাতে কর্মরত বাংলাদেশিসহ সকল প্রবাসীদের কথা বিবেচনা করে মসজিদুল হারাম ও মসজিদে নববীর তত্ত্বাবধায়ক বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আগামী ছয় মাসের জন্য হজ ও উমরাহ খাতে কর্মরত প্রবাসীদের প্রণোদনার অনুমোদন দিয়েছেন।
সৌদি আরব সরকারের সিদ্ধান্ত মতে বিভিন্ন প্রাইভেট খাত এবং হজ ও উমরাহ বিভাগে কিছু আর্থিক প্রণোদনার মাধ্যমে উক্ত খাতগুলোতে কিছুটা হলেও প্রাণের সঞ্চার করার।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ঘোষিত প্রণোদনা গুলোতে রয়েছে :
* মক্কা ও মদিনা শহরে এক বছরের জন্য পৌর বাণিজ্যিক কার্যকলাপ লাইসেন্সের জন্য বার্ষিক ফি অব্যাহতি। * ছয় মাসের জন্য এই খাতে কর্মরত প্রবাসীদের ফি অব্যাহতি প্রদান। * মক্কা ও মদীনায় থাকার সুবিধার জন্য এক বছরের জন্য পর্যটন মন্ত্রণালয়ের লাইসেন্স ফি নবায়ন, যা বর্ধিত করাও হতে পারে। * এই খাতে কর্মরত প্রবাসীদের জন্য আকামা নবায়নের জন্য ফি সংগ্রহ স্থগিত করা, তবে এখানে শর্ত হল: এক বছরের মধ্যে কিস্তিতে ওই ফি পরিশোধ করতে হবে। * এক বছরের জন্য হাজিদের পরিবহনের জন্য যে সকল প্রতিষ্ঠান বাস সরবরাহ করে তাদের লাইসেন্সের মেয়াদ (ইস্তিমারা) বৃদ্ধি। * আসন্ন ২০২১ সালের হজ মৌসুমের জন্য নতুন বাসের জন্য শুল্ক আদায় তিন মাসের জন্য স্থগিত করা এবং নির্ধারিত তারিখ থেকে শুরু করে চার মাসের মেয়াদে কিস্তিতে পরিশোধ করার সুযোগ প্রদান।
এই উদ্যোগগুলো হজ ও উমরাহ খাতে করোনাভাইরাস মহামারির অর্থনৈতিক প্রভাব কমাতে সৌদি সরকারের একটি অসাধারণ উদ্যোগ হিসাবে বিবেচিত হচ্ছে।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

