পোরশায় পরকীয়ার জেরে স্বামী খুন
ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় পরকীয়ার জেরে ছেলে, জামাই ও মেয়ের সহযোগিতায় আব্দুল খালেক(৫০) নামের এক স্বামীকে খুন করেছেন স্ত্রী। আব্দুল খালেক উপজেলার বালিয়াচান্দা গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় আব্দুল খালেকের আপন ভাই বাদী হয়ে পোরশা থানায় একটি মামলা করেছেন এবং গতকাল মঙ্গলবার (৯মার্চ) সন্ধায় স্ত্রী ফাইমা খাতুন, ছেলে খাইরুল ইসলাম, মেয়ে নাজমা খাতুন ও জামাই মোদাচ্ছের রহমানকে আটক করেছে পোরশা থানা পুলিশ।
থানায় দাখিলকৃত এজাহার সূত্রে জানাযায়, আব্দুল খালেকের স্ত্রী দীর্ঘদিন ধরে পরকীয়া করে আসছিলেন। স্ত্রীর পরকীয়ার বিষয়টি স্বামী জেনে ফেললে সে স্ত্রীকে সতর্ক করে দেয়। এর পরেও স্ত্রী কথা না শুনলে স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যেই দন্দ চলতো।
স্ত্রী কথা না শুনায় এক পর্যায়ে গত ২৭শে জানুয়ারী স্ত্রীকে মৌখিক তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেয় স্বামী আব্দুল খালেক। এ সংবাদ ছেলে খাইরুল ইসলাম, মেয়ে নাজমা খাতুন ও জামাই মোদাচ্ছের রহমান জানতে পেরে একসাথে একত্রিত হয়ে আব্দুল খালেককে বাড়ি থেকে বের করে দেন। এ সময় আব্দুল খালেক তার পার্শবর্তী অন্যের একটি বাড়িতে বেশ কয়েকদিন আশ্রয় নেন।
স্থানীয়রা বিষয়টি আপোষ মীমাংসা করার জন্য বেশ কয়েকরার ব্যর্থ হয়। তবে গত ৪ই ফেব্রুয়ারি ছেলে খাইরুল ইসলাম আপোষের কথা বলে বাবাকে বাড়িতে ডেকে আনেন। এবং রাতে স্ত্রী, ছেলে, মেয়ে ও জামাই আপোষ মীমাংসার জন্য বাড়িতে বসেন। আপোস মীমাংসার এক পর্যায়ে সকলে মিলে গলায় থাকা মাফলার দিয়ে গলায় প্যাঁচ দিয়ে আব্দুল খালেককে হত্যা করেন। এবং ঐ রাতেই লাশ একটি বস্তায় করে মোটরসাইকেলযোগে চাঁপাইনবাবগঞ্জ সদরের শ্রীরামপুর হাফেজিয়া মাদ্রাসার পিছনের ড্রেনে ফেলে আসে। পরে এলাকাবাসী সেখানে লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে থানা পুলিশ অজ্ঞতনামা হিসাবে লাশ উদ্ধার করেন।
এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ সফিউল আজম খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা ঘটনার সাথে জড়িতদের সকলকে আটক করতে সক্ষম হয়েছি। এ বিষয়ে আরো তদন্ত চলছে।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

