গুইমারা সরকারি কলেজের প্রভাষক মোঃ কামরুজ্জামান ও মোহাম্মদ শামীম উদ্দিন সুজন এর রচনা জয়
নিজস্ব প্রতিবেদক:: মুজিববর্ষে ভাষার মাসে খাগড়াছড়ি জেলা গণগ্রন্থাগার কর্তৃক আয়োজিত সকলের জন্য উন্মুক্ত "ভাষা আন্দোলনের তাৎপর্য এবং মুজিববর্ষ" শীর্ষক রচনা প্রতিযোগিতায় প্রথম ও তৃতীয় হয়েছেন গুইমারা সরকারি কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক মোঃ কামরুজ্জামান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক ও খাগড়াছড়ি জেলা আইসিটি অ্যাম্বাসেডর মোহাম্মদ শামীম উদ্দিন সুজন। আর দ্বিতীয় হয়েছেন খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট কলেজের সহকারি অধ্যাপক মোঃ জুলফিকার আলী।
আজ বুধবার (১০ মার্চ) সকাল ১০টায় খাগড়াছড়ি জেলা গণগ্রন্থাগার মিলনায়তনে বিজয়ীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার তুলে দেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব নিলোৎপল খীসা।
অন্যদিকে খ- গ্রুপে (একাদশ-দ্বাদশ শ্রেণী) গুইমারা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বর্ষা চৌধুরী (ব্যবসায় শিক্ষা) তৃতীয় হয়েছে।
উল্লেখ্য , ২০১৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন কর্তৃক আয়োজিত "কমান্ডার্স রচনা প্রতিযোগিতায় ২০১৫" এ "সন্ত্রাসী দল কর্তৃক চাঁদাবাজি বন্ধে করণীয়" শীর্ষক রচনা প্রতিযোগিতায় প্রভাষক মোহাম্মদ শামীম উদ্দিন সুজন প্রথম স্থান এবং প্রভাষক মোঃ কামরুজ্জামান তৃতীয় স্থান অর্জন করেছিলেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. বদিউল আলম, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ি, জনাব তৃণা চাকমা, প্রধান শিক্ষক, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা গ্রন্থাগারের লাইব্রেরিয়ান জনাব ওয়েন চাকমা।
গুইমারা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক ও খাগড়াছড়ি জেলা আইসিটি অ্যাম্বাসেডর মোহাম্মদ শামীম উদ্দিন সুজন জানান প্রকৃতপক্ষে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নাজিম উদ্দিন স্যারের উৎসাহ ও প্রেরণায় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ধারাবাহিকভাবে উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে সফলতা অর্জন করছে।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

