হজ-ওমরাহ পালনে প্রণোদনা ঘোষণা দিল সৌদি সরকার
জালালাবাদ ডেস্ক:: ওমরাহ ও হজ পরিচালনায় প্রতিষ্ঠানগুলোর জন্য বেশকিছু প্রণোদনার অনুমোদন দিয়েছে সৌদি আরবের সরকার। দেশটির বার্তা সংস্থা এসপিএ সোমবার এমন খবর প্রকাশ করে।
কোভিড-১৯ মহামারিতে ব্যক্তিগত, ব্যবসায়িক খাত ও বিনিয়োগে প্রভাব লাঘবে এমন উদ্যোগ নিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। যেসব খাতে প্রণোদনা দেওয়া হবে।
মক্কা ও মদিনায় আবাসন প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স নবায়নে এক বছরে কোনো অর্থ দিতে হবে না। পরবর্তীতে এ সময় আরও বাড়ানো হতে পারে।
হজ ও ওমরাহ খাতে কর্মরত প্রবাসীদের আবাসন ফি আগামী ছয় মাসের জন্য স্থগিত থাকবে। এ সংক্রান্ত কিস্তি পরিশোধের মেয়াদ এক বছর করা হয়েছে।
চলতি বছরের হজ মৌসুমে নতুন বাসের শুল্ক আদায় আগামী তিন মাসের জন্য বন্ধ থাকবে। নির্ধারিত তারিখ থেকে চার মাস মেয়াদে কিস্তি পরিশোধ করতে হবে।
মক্কা ও মদিনায় পৌর বাণিজ্য কার্যক্রমে আবাসন প্রতিষ্ঠানগুলোকে এক বছরের জন্য লাইসেন্স ফি মওকুফ করে দেওয়া হবে।
নিয়োগকৃত প্রবাসীদের ফি দেওয়া থেকে হজ ও ওমরাহ খাতের প্রতিষ্ঠানগুলোকে ছয় মাসের জন্য রেহাই দেওয়া হবে।
হজ ও ওমরাহ যাত্রীদের পরিবহনে বাস কোম্পানিগুলোর লাইসেন্স কোনো ফি ছাড়াই এক বছর বাড়িয়ে দেওয়া হয়েছে।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

