কালো সুন্দর :চাই সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন
"কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কাঁদ কেনে"
সাবিনা আক্তার:: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত কবি উপন্যাসে নিতাইচরণের মনের মানুষকে কালো বলে, যারা নিন্দা করে তাদেরকে উপরের লাইনের মাধ্যমে প্রশ্ন ছুড়ে দেন নিতাইচরণ। কবি উপন্যাসে প্রকাশিত হয় একধরনের সামাজিক দৃষ্টিভঙ্গি যে কালো মানুষ মন্দ বা সুন্দর নয় -যা বর্তমান সময়ে ও প্রতীয়মান।
বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অনেক দেশ সমূহে সৌন্দর্যের নির্ধারক হিসেবে গায়ের রং ফর্সাকে ধরা হয়। গ্রাম থেকে শহরে সর্বত্রই এই ধারণা প্রচলিত। মিশ্র জাতি গোষ্ঠী হওয়ার কারণে এই অঞ্চলের শারীরিক গঠন ও বৈশিষ্ট্য এক নয়। দ্রাবিড় ও শংকর জাতি গোষ্ঠীর হওয়ার কারণে এই অঞ্চলের অধিকাংশ মানুষের গায়ের রং বাদামি বা গাঢ় কালো। প্রধানত যাদের গায়ের রং উজ্জ্বল বা ফর্সা তারা শত শত বছর ধরেই কদর পেয়ে আসছে। গায়ের রংয়ের এই কদর উপনিবেশিক সময়ে বহুগুণ বেড়ে যায়। এই সময়ে সৌন্দর্যের সংজ্ঞা সাথে গায়ের রংয়ের সম্পর্ক প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। সেই উপনিবেশিক মনোভাব থেকে আজও আমরা বের হতে পারিনি বরং এর চর্চা দিন থেকে দিন আরো বেড়েছে।
এর প্রমাণ পাওয়া যায় সমাজের সর্বস্তরে, যেমন বিয়ের ক্ষেত্রেও সবার আগে প্রাধান্য দেওয়া হয় কনের গায়ের রংকে অর্থাৎ বেশির ভাগ মানুষের চাওয়া মেয়ের গায়ের রং ফর্সা হতে হবে। এর কারণ হিসেবে দেখা যায়, মানুষ চিন্তা করে তাদের পরবর্তী প্রজন্ম যেন ফর্সা হয় -যা শুধুমাত্র একটি দৃষ্টিভঙ্গির প্রকাশ।
এতে করে একদিকে কিছু মানুষ ছুটছে গায়ের রং ফর্সা করার বিভিন্ন প্রসাধনীর দিকে। যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে ফেয়ারনেসের এক বিশাল রমরমা ব্যবসা। অপরদিকে কিছু মানুষ সামাজিক এই দৃষ্টিভঙ্গির কারণে হীনমন্যতায় ভুগছে। বিভিন্ন ক্ষেত্রে নিজেদের সংকুচিত করছে এবং হতাশায় ভুগছে।
যেখানে গায়ের রং ফর্সা বা কালো হয় ভৌগোলিক কারণে সেখানে গায়ের রং ফর্সাকে সৌন্দর্যের নির্ধারক হিসেবে ধরা কেবলই একটি দৃষ্টিভঙ্গি ব্যাপার। এখনই এই বিষয়ে আওয়াজ তুলতে হবে। মানুষের সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে হবে। শুধু ফর্সা মানুষকে সুন্দর বলে বিঞ্জাপন ও টেলিভিশনে উপস্থাপন করা নয় কালোদের ও সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা বৃদ্ধি করতে হবে। কালো সুন্দর এই ধরনের মনোভাবের প্রসার ঘটাতে হবে।
লেখক
সাবিনা আক্তার
সমাজকর্ম বিভাগ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,সিলেট
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

