সৌদিতে করোনাজনিত নিষেধাজ্ঞার সময়সীমা আর বাড়ছে না
জালালাবাদ ডেস্ক:: সৌদিতে করোনা জনিত নিষেধাজ্ঞার সময়সীমা আর বাড়বে না বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট বিভাগ।
৪ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত এ বিধিনিষেধ দেওয়া হয়েছিল, যা এখনো চলমান আছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইতোপূর্বে ৪ ফেব্রুয়ারি থেকে দুই দফায় সময় বৃদ্ধি করে সব প্রকার গণজমায়েত হয় এমন সব বিনোদন প্রোগ্রামসহ রেস্টুরেন্টে খাবার পরিবেশন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে নতুন করে আর নিষেধাজ্ঞা বাড়ানো হবে না। সব আগের মতো স্বাভাবিক করে দেওয়া হবে।
নতুন ঘোষণার ফলে রোববার (৭ মার্চ) হতে সিনেমা, খেলাধুলা, বিনোদন প্রোগ্রাম আয়োজন স্থল, রেস্টুরেন্টে সরাসরি ভোক্তাকে সার্ভ করার কার্যক্রম চলতে আর কোন বাধা রইল না। তবে, সকল ক্ষেত্রে করোনা সতর্কতার নিয়মসমূহ কঠোরভাবে মেনে চলতে হবে। অন্যথায় নিময় অমান্যকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মুখালাফা/জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে হোটেল, রেস্তোরাঁ, কমিউনিটি সেন্টারে যে কোনো বড় আয়োজনের ওপর নিষেধাজ্ঞা থাকবে। এ ছাড়া যে কোনো সামাজিক অনুষ্ঠানে ২০ জনের বেশি মানুষের উপস্থিতির নিষেধাজ্ঞা পূর্বের মতোই বহাল থাকবে।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

