দেশের উন্নয়নে নৌকায় একমাত্র ভরসাঃ খাদ্যমন্ত্রী
ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, জাতীর জনকের যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে অদুর ভবিষ্যতে দেশের উন্নয়ন আরও তরান্নিত হবে। নৌকা দেশের উন্নয়নকে অগ্রগামী করছে। দেশ এগিয়ে যাওয়ার সাথে সাথে জনগনের মাথাপিছু আয়ও বেড়ে যাচ্ছে। এখন মানুষ আর না খেয়ে থাকেনা। সকল ধরণের মানুষ শান্তিতে থাকবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাই চান। ক্ষুদ্র নৃ-গোষ্ঠির উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। আপনারা সব সময় আমাদের সাথে থাকবেন। নৌকার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শনিবার( ২৭ ফেব্রুয়ারী) দুপুরে কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে নওগাঁর পোরশায় প্রাণীসম্পদ দপ্তরের অধিনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠিার জীবন যাত্রার মানোন্নয়ন প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জনগনের মাঝে বিনা মূল্যে গবাদি পশু ও পশু রাখার নির্মান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি কথাগুলো বলেন।
সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার উপজেলার বিভিন্ন গ্রামে বসবাসকরী ১২০ ক্ষুদ্র-নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে একটি করে বকনা গরু ও গরু রাখার নির্মান সামগ্রী বিতরণ করেন। এছাড়াও প্রধান অতিথি ৭৯ জন ক্ষুদ্র-নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তি, ৩২ জন বয়স্ক ও বিধবাদের মাঝে এককালীন অনুদানের অর্থ ও ২৬জন প্রতিবন্ধি শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।
এ সময় খাদ্য মন্ত্রনালয়ের উপ-সচিব শদিুজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, প্রাণী সম্পদ বিভাগের উপ-প্রকল্প পরিচালক আনোয়ার সাদাত, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, কৃষি কর্মকতা মাহফুজ আলম, আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি একই স্থানে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক বর্ধিত সভায় দলের স্থানীয় নেতাকর্মীদের উদ্যেশে দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম। সভায় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ দলের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

