জিন্দেগীর উদ্দেশ্য আল্লাহর বন্দেগী
মোঃ আবদুল গনী শিব্বীর:: মানুষ আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেবা জীব। মানুষ সৃষ্টির উদ্দেশ্য অতি মহৎ। আর সে মহৎ কাজটি হল মহান আল্লাহ তা‘আলার ইবাদাত তথা বন্দেগী করা। আল্লাহ তা‘আলা মানব জাতিকে তাঁর ইবাদাতের জন্যই সৃষ্টি করেছেন।
এ প্রসঙ্গে আল-কুরআনে আল্লাহ বলেন : “আমি জ্বিন ও মানব জাতিকে একমাত্র আমার ইবাদাতের উদ্দেশ্যেই সৃষ্টি করেছি।” (সূরা যারিআত : আয়াত: ৫৬)। আল্লাহ তা‘আলার সন্তুষ্টি অর্জন ও নৈকট্য লাভ হচ্ছে ইবাদাতের মূল উদ্দেশ্য। আল্লাহ তা‘আলার সন্তুষ্টি অর্জনের জন্য যাবতীয় উত্তম কাজই হল ইবাদাত। তিনি একমাত্র মা’বুদ। আমরা তাঁর আব্দ বা বান্দা। আবদ্রে তথা বান্দাহর কাজ হচ্ছে মাবুদের ইবাদাত বা বন্দেগী করা।
ইসলামী শরীয়াতে কতগুলো মৌলিক ইবাদাত আছে। যেমন- সালাত, সাওম, হাজ্জ, যাকাত ইত্যাদি। মহাবিশ্বের সবকিছুর সৃষ্টিকর্তা, পালনকর্তা, নিয়ন্ত্রণকারী একমাত্র সন্তুষ্টি । তাঁর কোন শরীক নেই। তাঁর সার্বভৌম ক্ষমতায় আর কারও অংশীদারিত্ব নেই, তার সমকক্ষও কেউ নেই। তাই ইবাদাত করতে হবে একমাত্র তাঁরই জন্য। আল্লাহপাক বলেন, বলুন, তিনি আল্লাহ, এক, আল্লাহ অমুখাপেক্ষী,তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি,এবং তার সমতুল্য কেউ নেই। (সুরা ইখলাস: আয়াত: ১-৪)
আল্লাহপাক আসমান-জমিন, জীবন-মৃত্যু সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। মানুষকে পরীক্ষা করার জন্য- কে তাঁর আনুগত্য করে যাতে তাকে পুরস্কৃত করতে পারেন; আর কে তাঁর অবাধ্য হয় যাতে তাকে শাস্তি দিতে পারেন। তিনি বলেন: “যিনি করেছেন মরণ ও জীবন যাতে তোমাদেরকে পরীক্ষা করেন- আমলের দিক দিয়ে তোমাদের মধ্যে কোন্ ব্যক্তি সর্বোত্তম? তিনি মহা শক্তিধর, অতি ক্ষমাশীল।”(সূরা আল-মুল্ক: আয়াত: ২)। সবচেয়ে যে মহান উদ্দেশ্য ও মহা পরীক্ষার জন্য মানুষ সৃষ্টি করা হয়েছে সেটা হচ্ছে- তাওহীদ বা নিরংকুশভাবে এক আল্লাহর ইবাদতের নির্দেশ প্রদান করা।
ইবনে কাছির (রহঃ) বলেন, অর্থাৎ আমি তাদেরকে সৃষ্টি করেছি তাদেরকে আমার ইবাদতের নির্দেশ প্রদান করার জন্য; তাদের প্রতি আমার মুখাপেক্ষিতার কারণে নয়। আলি বিন আবু তালহা ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণনা করেন যে, “একমাত্র আমার ইবাদতের জন্য” অর্থাৎ যাতে তারা ইচ্ছাই বা অনিচ্ছায় আমার ইবাদতের স্বীকৃতি দেয়। এটি ইবনে জারীরের নির্বাচিত তাফসির। ইবনে জুরাইয বলেন, যাতে তারা আমাকে চিনে। আল-রাবি বিন আনাস বলেন: “একমাত্র আমার ইবাদতের জন্য”। (তাফসিরে ইবনে কাছির : ৪/২৩৯)। শাইখ আব্দুর রহমান আল-সাদী (রহঃ) বলেন: আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তাঁর ইবাদতের জন্য, তাঁর নাম ও গুণাবলির মাধ্যমে তাঁকে চেনার জন্য এবং তিনি তাঁকে সে নির্দেশ দিয়েছেন। যে ব্যক্তি তাঁর প্রতি আনুগত্যশীল হবে এবং নির্দেশ পালন করবে সে সফলকাম। আর যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিবে সে ক্ষতিগ্রস্ত। তাদেরকে এমনস্থানে সম্মিলিত করা অনিবার্য যেখানে তিনি তাদেরকে তার আদেশ-নিষেধ পালনের ভিত্তিতে প্রতিদান দিতে পারবেন। এ কারণে মুশরিকদের প্রতিদানকে অস্বীকার করার প্রসঙ্গ উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন: “আর যদি আপনি তাদেরকে বলেন যে, নিশ্চয় তোমাদেরকে মৃত্যুর পরে জীবিত ওঠানো হবে, তখন কাফেরেরা অবশ্য বলে এটা তো স্পষ্ট যাদু!"(সূরা হুদ : আয়াত: ০৭) অর্থাৎ যদি আপনি এদেরকে বলেন এবং মৃত্যুর পরে পুনরুত্থানের ব্যাপারে সংবাদ দেন তারা আপনার কথায় বিশ্বাস করবে না। বরং আপনাকে তীব্রভাবে মিথ্যায়ন করবে এবং আপনি যা নিয়ে এসেছেন সেটার উপর অপবাদ দিবে। তারা বলবে: “এটা তো স্পষ্ট যাদু” জেনে রাখুন এটা স্পষ্ট সত্য। (তাফসিরে সাদী, পৃষ্ঠা- ৩৩৩)
জিন্দেগীর একমাত্র উদ্দেশ্য হলো মহান আল্লাহপাকের বন্দেগী করা। এটি হলো প্রকৃত মুসলমানের ঐকান্তিক ইচ্ছা, মুমিনের সাধনা, মুত্তাকীর জীবনব্রত। কালেমায় বিশ্বাসী, আল্লাহর বিধান ও রাসুল (সা.) এর সুন্নাহর আনুগত্যকারী ব্যক্তি তার জীবনকে আল্লাহর বন্দেগীতেই কাটায়। পরমাত্মার সাথে মানবাত্মার সম্পর্কের মাধ্যম হলো জিন্দেগীর বন্দেগী। সকল প্রকার লৌকিকতামুক্ত, অংশীবাদ মুক্ত, নির্ভেজাল ও খাঁটি ইবাদাতই মহান রবের নিকট গ্রহণীয়। আল্লাহপাক বলেন, “তারা তো কেবল এ জন্যেই আদিষ্ট হয়েছে যে, আল্লাহর জন্যে একান্ত ভাবে দাসত্ব ও গোলামী করবে।” (সূরা বায়্যিনাহ : আয়াত: ৫)।
আল্লাহর ইবাদাতের নিমিত্তে তাঁর বান্দাহদের স্বীকৃতি হবে এমনই, আল্লাহপাক বলেন, “আমি সমস্ত কিছু থেকে মুখ ফিরিয়ে তার দিকে মুখ ফিরালাম যিনি নভোমণ্ডল ও ভূমন্ডল সৃষ্টি করেছেন এবং আমি মুশরিক নই।” (সুরা আন আম ৭৯)। আল্লাহর কুদরতী চরণে শির ঝুঁকিয়ে দাসত্বের পরম আনুগত্য পালনের নিমিত্তে বান্দাহ বলবে, “বলুন আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও মরন সব বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য।” (সুরা আন আম ৬:১৬৩)। আল্লাহপাকের বন্দেগীর জন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনুগত্য করা ফরয। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, “যারা আল্লাহ ও শেষ দিবসে আসা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রাসলুলুল্লাহর জীবনে উত্তম আদর্শ রয়েছে (সুরা ৩৩:২১)। এছাড়াও জিন্দেগীতে বন্দেগীর মাধ্যমে কামিয়াবী লাথের জন্য একমাত্র ইসলামকেই একমাত্র দ্বীন হিসেবে গ্রহণ করতে হবে। আল্লাহ বলেন, ‘নিশ্চয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। (সূরা আলে-ইমরান: আয়াত: ১৯)। অন্য আয়াতে আল্লাহ বলেন, “যে ইসলাম ছাড়া অন্যকোন জীবন ব্যবস্থা তালাশ করবে তা কখনো গ্রহণ করা হবেনা (সুরা আল ইমরান, আয়াত ৮৫)। “হে মুমিনগণ! তোমরা রুকু কর,সেজদা কর, তোমাদের পালনকর্তার এবাদত কর এবং সৎকাজ সম্পাদন কর,যাতে তোমরা সফলকাম হতে পার।” (২২:৭৭)।
হাদীস শরীফে রাসুল (সা.) বলেন, “আল্লাহতোমাদের উপর তিনটি ব্যাপারে খুশী হন: (১) তোমরা কেবলমাত্র আল্লাহর আনুগত্য করো এবং তাঁর সংগে কাউকে শরীক করো না। (২) তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে মজবুত ভাবে আঁকড়ে ধরো এবং আর বিভিন্ন দলে বিভক্ত হয়ো না (৩) আল্লাহযাদেরকে তোমাদের উপর শাসন ক্ষমতা দান করেন, তাদেরকে সু-পরামর্শ দিবে। (সহীহ মুসলিম : হাদিস নং -১৭১৫)।
আল্লাহপাক তাঁর সকল বান্দাহকে তাঁরই জন্য বন্দেগী তথা ইবাদাত পালন করে তাঁর সন্তুষ্টি অর্জন এবং ইহ ও পরলৌকিক কামিয়াবী হাসিলের তাওফিক দান করুন। আমীন।
লেখকঃ প্রভাষক (আরবী) নোয়াখালী কারামাতিয়া কামিল মাদরাসা, সদর, নোয়াখালী।
- সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল দ্রুত চালু করে ১২শ শয্যায় উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী
- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে MS3 টেকনোলজি বিডি পরিবারের ঈদ শুভেচ্ছা
- এবার এফ-৩৫ জঙ্গি বিমানে ইরানি আঘাত
- শুধু সামরিক শক্তির মাধ্যমে ইরানের মোকাবিলা সম্ভব নয়: মুজতাবা খামেনেয়ী
- ইরানে সম্ভাব্য হামলার পরিণতির বিষয়ে রাশিয়ার হুঁশিয়ারি
- একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- রমজান মাসই বন্ধ থাকছে মাধ্যমিকসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান
- মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা
- যুদ্ধ, বিভাজন ও অনিশ্চয়তা: বহুমুখী সংকটে ইসরায়েল
- পুরো রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
- বিজেপি-আরএসএসের বয়ান প্রতিষ্ঠার চেষ্টায় উইকিপিডিয়া
- আসামে তীব্র শীতের মধ্যেই ১৫০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দিল ভারত
- নুতন বই পেয়ে উচ্ছাসিত রাঙামাটির শিক্ষার্থীরা
- সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ
- আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া আর নেই
- শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান
- জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি
- পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ও স্বৈরশাসনের পতন
- তারেক রহমানের বহনকারী প্লেন নামল সিলেটে

