সিলেটের নতুন স্টেডিয়াম উদ্বোধন হচ্ছে আগামিকাল
নিজস্ব প্রতিনিধি :: উদ্বোধন হতে যাচ্ছে সিলেটের নুতন আরেকটি ক্রিকেট স্টেডিয়ামের। সিলেটের লাক্কাতরায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশেই নতুন এই স্টেডিয়ামটি নির্মিত হয়েছে। প্রায় ৩ একর জমিতে নির্মিত এ স্টেডিয়ামটি প্রথমে সিলেট আউটার স্টেডিয়াম হিসেবে নির্মাণ করা হলেও বর্তমানে নাম বদলে 'সিলেট ক্রিকেট গ্রাউন্ডস-২' হয়েছে।
আগামিকাল শনিবার (২৩ জানুয়ারি) এই স্টেডিয়ামের উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। এসময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলও উপস্থিত থাকবেন।
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার বিকেল ৩টায় জেলা স্টেডিয়াম থেকে দুই মন্ত্রী নতুন স্টেডিয়ামের উদ্বোধন করবেন। ওই জেলা স্টেডিয়ামের নতুন একটি ভবনেরও উদ্বোধন করা হবে।
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অর্থায়নে ২৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়ে এই স্টেডিয়ামটি। ক্রিকেটারদের অনুশীলনের জন্য আউটার স্টেডিয়াম হিসেবে নির্মিত হলেও আন্তর্জাতিক মানের সকল সুযোগ-সুবিধা থাকায় এনএসসি ও বিসিবি মাঠটিকে আন্তর্জাতিক মাঠের মর্যাদা দেওয়ার জন্য এরই মধ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) আবেদন করেছে।
লাক্কাতুরাস্থ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পূর্ব-দক্ষিণ পার্শ্বে নির্মিত এই স্টেডিয়ামটিকে সিলেট গ্রাউন্ডস-২ নাম দিয়েছে বিসিবি। আর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করে সিলেট গ্রাউন্ডস-১ নাম করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি জানিয়ে এরই মধ্যে আইসিসিকে চিঠিও দিয়েছে বিসিবি।
এ বিষয়ে শফিউল আলম বলেন, ‘এটিকে আর আউটার স্টেডিয়াম বলা হবে না। এরই মধ্যে আমরা এটি সিলেট গ্রাউন্ড-২ নামকরণ করেছি। আর এটি যেন আন্তর্জাতিক করা হয় সেটির জন্য আইসিসির কাছে অনুমোদন চাওয়ার প্রক্রিয়াগুলোও শুরু করেছি।’
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

