যে কারণে নিউজিল্যান্ড সফরে থাকছেন না সাকিব!
জালালাবাদ ডেস্ক :: এক বছর নিষেধাজ্ঞা কাটিয়ে রাজার বেশেই ফিরেছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরায় স্বস্তি নেমে এসেছে টাইগার সমর্থকদের মনে। তবে সামনে আরেকটি অস্বস্তির খবর। আগামী মার্চে নিউজিল্যান্ড সফরে সম্ভবত থাকছেন না সাকিব।
সাকিব কদিন আগেই তৃতীয় সন্তানের আগমনী বার্তা দিয়েছেন। ওই সময়টায় সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে হবে তাকে। তাই আগেভাগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) মৌখিকভাবে বিষয়টি জানিয়ে রেখেছেন সাকিব। দেশের একটি ইংরেজি দৈনিকের কাছে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
আগামী ১৩ মার্চ থেকে নিউজিল্যান্ড সফর শুরু হওয়ার কথা বাংলাদেশের। যে সফরে তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। কোয়ারেন্টাইন এবং আনুসাঙ্গিক বিষয়গুলোর কথা মাথায় রেখে ২২ ফেব্রুয়ারিই দল পাঠিয়ে দেয়ার পরিকল্পনা রয়েছে বিসিবির।
এখনও আনুষ্ঠানিকভাবে ছুটির দরখাস্ত করেননি সাকিব। এই সফরে সাকিবকে পাওয়া যাবে না, সেটি ধরেই দল সাজানোর পরিকল্পনা বিসিবির। আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
আকরাম খান বলেন, ‘আমরা এখনও সাকিবের নিউজিল্যান্ড সফরে না যাওয়ার বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাইনি। তবে তিনি যদি আবেদন করেন, আমরা নিশ্চিতভাবেই ব্যাপারটা বিবেচনা করব। তবে তার আগে তাকে পাওয়া যাবে না এটা তো বলে দেয়া যাচ্ছে না।’
প্রসঙ্গত, নতুন বছরের শুরুতেই তৃতীয় সন্তানের বাবা হওয়ার খবরটি লোকসম্মুখে প্রকাশ করেন সাকিব। স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বেবি বাম্পের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করে বিশ্বসেরা অলরাউন্ডার লিখেন, ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

