শুরুতেই আঘাত, বৃষ্টির বাধায় বন্ধ বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচ
জালালাবাদ ডেস্ক:: ৩১৩ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলো বাংলাদেশ। আগে থেকেই পূর্বাভাসে জানানো ছিল বুধবার (২০ জানুয়ারি) বৃষ্টি হবে। সেই পূর্বাভাসই সত্যি হলো। সকাল ১০টার পর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচের টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন তামিম। ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজকে। ব্যাট করতে নেমেই ৯ রানে ১ উইকেট হারিয়েছে ক্যারিবীয়রা।
সাধারণত বাংলাদেশে ডে-নাইট ম্যাচ শুরু হয় দুপুর ১টা বা দেড়টার দিকে। কিন্তু কুয়াশার কথা মাথায় রেখে এবারের ওয়ানডে সিরিজ শুরুর সময় বেলা সাড়ে ১১টায় নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে হিসেবে টস হয়েছে বেলা ১১টায়। টসে ভাগ্য কথা বলেছে বাংলাদেশের দিকে। উইকেট ও আবহাওয়ার কথা মাথার রেখে নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।
বুধবার ম্যাচ দিয়েই দেশের ১৪তম ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পালন করছেন তামিম ইকবাল। যদিও তিনি নেতৃত্ব পেয়েছিলেন বেশ আগেই। কিন্তু করোনার কারণে দীর্ঘ সময় টাইগাররা আন্তর্জাতিক ক্রিকেটে বাইরে থাকায় নিজের দায়িত্ব বুঝে নিতে পারেননি এ ওপেনার।
- সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল দ্রুত চালু করে ১২শ শয্যায় উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী
- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে MS3 টেকনোলজি বিডি পরিবারের ঈদ শুভেচ্ছা
- এবার এফ-৩৫ জঙ্গি বিমানে ইরানি আঘাত
- শুধু সামরিক শক্তির মাধ্যমে ইরানের মোকাবিলা সম্ভব নয়: মুজতাবা খামেনেয়ী
- ইরানে সম্ভাব্য হামলার পরিণতির বিষয়ে রাশিয়ার হুঁশিয়ারি
- একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- রমজান মাসই বন্ধ থাকছে মাধ্যমিকসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান
- মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা
- যুদ্ধ, বিভাজন ও অনিশ্চয়তা: বহুমুখী সংকটে ইসরায়েল
- পুরো রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
- বিজেপি-আরএসএসের বয়ান প্রতিষ্ঠার চেষ্টায় উইকিপিডিয়া
- আসামে তীব্র শীতের মধ্যেই ১৫০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দিল ভারত
- নুতন বই পেয়ে উচ্ছাসিত রাঙামাটির শিক্ষার্থীরা
- সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ
- আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া আর নেই
- শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান
- জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি
- পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ও স্বৈরশাসনের পতন
- তারেক রহমানের বহনকারী প্লেন নামল সিলেটে

