মুজিববর্ষ উপলক্ষে বিশেষ জার্সি পরবেন টাইগাররা
জালালাবাদ ডেস্ক :: মহামারি করোনা ভাইরাসের কারণে দীর্ঘ ১০ মাসের বিরতির পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগারদের আগামী ২০ জানুয়ারি সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হচ্ছে। এবারের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে স্বাধীনতার রজতজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অর্থাৎ ‘মুজিববর্ষ’ উপলক্ষে বিশেষ জার্সি পরে খেলতে নামবেন বাংলাদেশের ক্রিকেটাররা।
গতকাল ১৭ (জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।
আকরাম খান বলেন, ‘পুরো দেশবাসীর মতো আমাদের ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়রা এখানে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন। এটি আমাদের জন্য একটি বিশেষ উৎসব। কারণ আমাদের স্বাধীনতার ৫০ বছর পূর্তি হচ্ছে। আমাদের মধ্যে উদযাপন করার মতো জার্সি আছে। জার্সিটি আমাদের জাতীয় পতাকার মতো, সবুজ ও লাল দিয়ে তৈরি। এখানে অন্য কোন রঙ নেই। আমাদের পতাকায় লাল সূর্যটি যেভাবে রয়েছে, আমরা তা ফুটিয়ে তুলব।
তিনি আরও বলেন, আমাদের বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধে জয়ী হওয়ার পর যেভাবে আনন্দ উদযাপন করেছিলেন এবং তারা যেভাবে আমাদের স্বাধীনতা ও আমাদের জাতীয় শহীদদের স্মৃতি উদযাপন করেছেন, তা জার্সিতে থাকবে। আমি আশা করি, সবারই এটি পছন্দ হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা আরও অনেক কিছুই করছি। তবে আমরা অনেক কিছুই করতে চেয়েছিলাম, কিন্তু করোনা মহামারীর জন্য আমরা তা পারিনি। এটি আমাদের জন্য দুঃখজনক বিষয়। তার পরও আমরা আরও কিছু করার চেষ্টা করছি। আমরা স্মরণীয় করে রাখতে মুদ্রাও তৈরির চেষ্টা করছি। আমাদের যেহেতু সময় রয়েছে, তাই আমরা শিগগিরই এটি চূড়ান্ত করার চেষ্টা করব।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

