নিঃসন্তান দম্পতিদের উদ্দেশ্যে........
মোহাম্মদ নজরুল ইসলাম :: মানব শিশু প্রাপ্ত বয়স্ক হলে পরিবার গঠন করে। পরিবার গঠনের পরেই আসে বাচ্চার বিষয়টি। তাঁদের মধ্যে পিতা-মাতা হবার সাধ জেগে উঠে। ক্ষেত্রবিশেষে এ সাধ তীব্রতর ও হয়। প্রায় সব দম্পতিরই বাচ্চা হয় নির্দিষ্ট সময়ে। কারো বা কিছুটা পরে। কিন্তু তাঁদের মধ্যে একটি অংশ আছে যাঁদের বাচ্চা হয়না। চিকিৎসা বিজ্ঞানের অবদানে অনেক নিঃসন্তান দম্পতি পিতা-মাতার স্বাদ গ্রহণ করতে সক্ষম হন। আবার এমন দম্পতি ও আছেন যাঁদের ক্ষেত্রে চিকিৎসাবিজ্ঞানও ব্যর্থ হয়। অথবা যাঁরা চিকিৎসাবিজ্ঞানের কিছু পদ্ধতি গ্রহণ করতে চাননি বিধায় সারাজীবনই নিঃসন্তান থেকে যান। ফলে এঁদের মধ্যে নেমে আসে হতাশা। একটি অব্যক্ত মানসিক যন্ত্রণা তাঁদের কুড়ে কুড়ে খায়। কিন্তু এমনটি কাম্য নয়।
আপনি যদি তাঁদেরই একজন হয়ে থাকেন তাহলে আপনাকে বলতে চাই যে, সন্তান-সন্ততি থাকতেই হবে এমনকি কোনো কথা আছে? সন্তান-সন্ততি ছাড়া জীবনে কি পূর্ণতা আসে না? বিষয়টি প্রাকৃতিক। আমরা সবাই প্রাকৃতিক। প্রাকৃতিক কারণেই হয়তো আপনি অথবা আপনার স্ত্রীর মধ্যে সন্তান উৎপাদনের উপাদান অনুপস্থিত। এজন্যে কি আপনারা নিজেরা দায়ী? যখন চিকিৎসাবিজ্ঞান বলে দেয় যে আপনার পক্ষে সন্তান জন্মদান করা সম্ভব নয়। বিকল্প বৈজ্ঞানিক পদ্ধতিতে সম্ভব হতে পারে। আবার অনেক সময় বৈজ্ঞানিক পদ্ধতিও সব ক্ষেত্রে সফল হয় না। তাহলে দোষ কার? আপনার না প্রকৃতির?
.
যদি এভাবে কল্পনা করি যে জন্মগতভাবে আপনার হাতের একটি আঙুল নেই। কিন্তু বাস্তব জীবনে আপনি হাতের এ আঙুল ছাড়াই কিন্তু সুন্দরভাবে চলতে পারছেন। কোনো অসুবিধা হচ্ছে না। সন্তান না থাকার বিষয়টিও ঠিক তাই। অন্তত আমার কাছে। যা আমার নেই বা যা আমার দ্বারা সম্ভব নয় তা নিয়ে দুশ্চিন্তা করে সময় নষ্ট করা সমীচীন নয়। দুশ্চিন্তা করলে বিষয়টি হাস্যকর হবে। বিলগেটস বা আইনস্টাইন হতে চাইলেও আমি হতে পারবো না। পারবো তাঁদের পদাঙ্ক অনুসরণ করতে। এ অনুসরণটাই হবে আমার জন্য উচিৎ কাজ।
.
যাঁরা নিঃসন্তান তাঁরা মনে করেন জীবনটা অসাড়। জীবনটা ব্যর্থ। কিন্তু বিষয়টি তা নয়। মানবকূলে জন্ম হওয়াটা আমাদের জন্যে অবশ্যই একটি আশীর্বাদ। এ জীবনটাকে উপভোগ করতে হবে। জীবন তো একটাই। এ পৃথিবীতে আমরা দ্বিতীয়বার আসবো না। তাই সন্তানের জন্যে ছুটতে ছুটতে সময় নষ্ট করা ঠিক হবে না। নিজেকে কোনো সৃজনশীল কাজে নিয়োগ করতে হবে।
উল্লেখ্য, পৃথিবীর অনেক মানুষ, যাঁরা প্রাতঃস্মরণীয়, তাঁদের অনেকেই নিঃসন্তান ছিলেন। অনেকে আবার বিয়ে পর্যন্ত করেননি। একটি মাত্র উদাহরণই দিতে চাই। সেটি হলো ইন্ডিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট জনাব এ. পি. জে. আব্দুল কালাম। জ্ঞান সাধনায় কাটিয়ে দিয়েছেন সারাজীবন। আবিষ্কার করেছেন অনেক কিছু। দেশকে উপহার দিয়েছেন অনেক অমূল্য কীর্তি। তাঁর জীবন কি অসাড়? তাঁর জীবন কি অসম্পূর্ণ?
আপনি যদি নিঃসন্তান হয়ে থাকেন তবে কখনও নিজেকে অসম্পূর্ণ ভাববেন না। পূর্বেই উল্লেখ করেছি যে বিষয়টি প্রাকৃতিক। এবং প্রকৃতির উপরই ছেড়ে দেয়া উচিৎ। আমি আপনাকে অনুরোধ করবো জীবনটাকে উপভোগ করতে। পৃথিবীর রূপ-রস-গন্ধ ভালোভাবে অনুভব করতে। আপনি যদি আর্থিকভাবে সমর্থ হন তাহলে জীবনটাকে নিম্নে বর্ণিত উপায়ে উপভোগ করতে পারেন। আপনার এলাকায় একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলতে পারেন। যেটি আপনার মৃত্যুর পরও জ্ঞানের আলো ছড়াবে। যাঁঁরা এতে জ্ঞান আহরণ করবেন তাঁরা আপনার সন্তানতূল্য হতে পারেন। নির্মাণ করতে পারেন একটি হাসপাতাল যেখানে গরীব-দুঃখী মানুষ সেবা পাবেন। তাঁরা প্রাণভরে আপনার জন্যে দোয়া করবেন। রোগ থেকে মুক্তি পাবার পর মানুষ শান্তি বা সুখের যে হাসি আপনাকে উপহার দিবেন সেটি কি টাকার মূল্যে মূল্যায়ন করা যাবে?
এভাবে প্রতিনিয়ত হাসি আপনি দেখতে পাবেন। এ হাসি গুলিই আপনার জীবনকে সম্পূর্ণ করবে। সার্থক করবে। গরিবের মুখে হাসি ফোটাতে পারলে যে সুখ পাওয়া যায় তা তো অন্য কোনো সুখের সাথে তুলনীয় নয়। এ দুটি উদাহরণ আমি দিলাম। কিন্তু আপনি আমার চেয়েও ভালো চিন্তা করতে পারেন। আপনিই ঠিক করতে পারবেন কীভাবে বা কিসের মধ্যে নিজেকে নিয়োজিত করবেন। ভাববেন না কখনও আপনি পরাজিত সৈনিক।
আপনার কাজের মধ্য দিয়ে আপনি হয়ে উঠতে পারেন বিজয়ী বীর হিসেবে। হতে পারেন অনেকের কাছে অনুকরণীয় এবং অনুসরণীয়। এছাড়া আপনি হতে পারেন লেখক। আপনার ভাবনা গুলোকে একটি বইয়ে সন্নিবেশিত করতে পারেন। যেগুলো অন্যজনকে অনুপ্রেরণা দিবে। তাই শুধু শুধু হতাশায় থেমে থাকা নয়। সামনে এগিয়ে যান। ঘুরে বেড়ান সারা দুনিয়া।
যাঁদের আর্থিক সামর্থ কম তারা দেখতে পারেন নিজ দেশের বিভিন্ন জায়গা। দর্শনীয় স্থান সূমহ।
প্রিয়বন্ধু, আপনি চাইলে দত্তকও নিতে পারেন। আবার নিজের ভাই-বোনের ছেলে-মেয়েকে নিজের ছেলে-মেয়ে হিসেবে কল্পনা করে লালন-পালন করতে পারেন। এ সুযোগ আপনার হাতের কাছেই।
পূর্বোক্ত দম্পতিদের প্রতি সনির্বন্ধ অনুরোধ নিজেকে আর হতাশায় ডুবিয়ে রাখবেন না। বেরিয়ে আসুন হতাশার অন্ধকার থেকে। আলোর দিকে। পুরো পৃথিবী আপনার অপেক্ষায়।
মোহাম্মদ নজরুল ইসলাম
প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
মৌলানা আছাদ আলী ডিগ্রী কলেজ,
মাধবপুর, হবিগঞ্জ।
- সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল দ্রুত চালু করে ১২শ শয্যায় উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী
- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে MS3 টেকনোলজি বিডি পরিবারের ঈদ শুভেচ্ছা
- এবার এফ-৩৫ জঙ্গি বিমানে ইরানি আঘাত
- শুধু সামরিক শক্তির মাধ্যমে ইরানের মোকাবিলা সম্ভব নয়: মুজতাবা খামেনেয়ী
- ইরানে সম্ভাব্য হামলার পরিণতির বিষয়ে রাশিয়ার হুঁশিয়ারি
- একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- রমজান মাসই বন্ধ থাকছে মাধ্যমিকসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান
- মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা
- যুদ্ধ, বিভাজন ও অনিশ্চয়তা: বহুমুখী সংকটে ইসরায়েল
- পুরো রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
- বিজেপি-আরএসএসের বয়ান প্রতিষ্ঠার চেষ্টায় উইকিপিডিয়া
- আসামে তীব্র শীতের মধ্যেই ১৫০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দিল ভারত
- নুতন বই পেয়ে উচ্ছাসিত রাঙামাটির শিক্ষার্থীরা
- সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ
- আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া আর নেই
- শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান
- জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি
- পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ও স্বৈরশাসনের পতন
- তারেক রহমানের বহনকারী প্লেন নামল সিলেটে

