`

বেতগঞ্জ বাজার প্রিমিয়ার লীগ ক্রিকেট T-10 ৭ম আসরের উদ্বোধন ১৭ জানুয়ারি

  • Views: 2563
  • Share:
জানুয়ারী ১৫, ২০২১ ১২:২৩ Asia/Dhaka

সোহেব আহমদ টিপু (স্টাফ রিপোর্টার) :: সুনামগঞ্জ সদর উপজেলার বেতগঞ্জ বাজারের মধ্যে চার-ছক্ষার ধুম ধাড়াক্ষা ক্রিকেট প্রতিযোগিতার আলোচিত নাম বেতগঞ্জবাজার প্রিমিয়ার লীগ। বছরের শুরুর সাথে সাথে ক্রিকেট প্রেমীদের আনন্দ দিতে ( বিপিএল ) বেতগঞ্জবাজার প্রিমিয়ার লীগ কতৃপক্ষের ব্যবস্থাপনায় আয়োজিত এ T-10 ক্রিকেট লিগের সপ্তম আসরের উদ্বোধন হচ্ছে আগামী ১৭ জানুয়ারি।

উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলঃ

(১) গাংচিল স্কোয়াড (২)তানিশা রাইডার্স (৩) মারুফ সিক্সার (৪) আরিয়ান এন্ড জান্নাত ফাইর্টাস (৫) রাইসা রাইডার্স (৬) রাফা কিংস (৭) সাউদা এন্ড জান্নাত ক্রিকের্টাস।

আগামী রবিবার ( ১৭ জানুয়ারি ) বেতগঞ্জ বাজার সংলগ্ন ক্রিকেট মাঠে দুপুর ২ ঘটিকার সময় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মারুফ সিক্সার ও আরিয়ান এন্ড জান্নাত ফাইর্টাস।

এ বিষয়ে বেতগঞ্জ বাজার প্রিমিয়ার লীগ এর আয়োজক কমিটির সদস্য কয়েস আহমদ বলেন, সুনামগঞ্জ সদর উপজেলার  অন্যতম একটি জনপ্রিয় ক্রিকেট লীগ হল বেতগঞ্জ বাজার প্রিমিয়ার লীগ। আমার জানামতে, এই লিগের যে দর্শক জনপ্রিয়তা আছে, তা সুনামগঞ্জের স্থানীয় কোন লীগে এত জনপ্রিয়তা আছে বলে আমার মনে হয় না। আশা করি প্রতি বছরের মত এ বছরও ভালোভাবে লীগ টি শেষ করতে পারব।

আয়োজক কমিটির সদস্য ও গাংচিল স্কোয়াড এর অধিনায়ক মিটুল আহমেদ বলেন, বেতগঞ্জ বাজার প্রিমিয়ার লীগ শুধু একটি লীগ নয়। আমি মনে করি বেতগঞ্জবাজারের স্থানীয় দুটি এলাকা মোল্লাপাড়া ও আলম পুরের ছোট বড় ভাইদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ ও ভালবাসার সম্পর্ক অটুট রয়েছে, তা এই লীগ অন্যতম মাধ্যম হিসেবে কাজ করছে।

বিপিএলে অংশগ্রহণকারী টিম তানিশা রাইডার্স এর টিম মালিক এহসানুল হক আবাস বলেন, বেতগঞ্জ বাজার প্রিমিয়ার লীগ খুবই একটি জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট। আমি বিগত ৩ বছর যাবত তানিশা রাইডার্স নামে টুর্নামেন্টে টিম নিচ্ছি। বিগত এক আসরে আমার টিম চ্যাম্পিয়নও হয়েছে। আশা করি এই আসরেও তাঁর প্রতিফলন ঘটবে।

বিপিএল এর অন্যতম সফল বোলার রেজু আহমেদ বলেন, আমি ধন্যবাদ জানাই তাদের যাদের কটোর পরিশ্রমে সেই ২০১৩ সাল থেকে বর্তমান পর্যন্ত প্রতিবছর লীগটি সম্পন্ন হচ্ছে। আশা করি এ বছর ও লীগটি খুবই সফলতার সাথে সম্পন্ন হবে।

বেতগঞ্জ বাজার প্রিমিয়ার লীগ এর আয়োজক কমিটির সদস্য হুসাইন আহমেদ স্মৃতিচারণ করে বলেন, ২০১২ সালের শেষের দিকে আইপিল, বিপিএল দেখে টিক তার মতই আমরা কয়েকজন বন্ধু- টিপু, সাজান, রুবেল ও আমি উদ্যোগ নেই যে, আমরা আইপিল, বিপিএল লিগের মত আমাদের এলাকায় একটি টুর্নামেন্টের আয়োজন করব। যার নামকরণ করি (বিপিএল) অর্থাৎ বেতগঞ্জ বাজার প্রিমিয়ার লীগ। বেতগঞ্জ আমাদের স্থানীয় বাজারের নাম। সে বছর শেষে, ২০১৩ সালের জানুয়ারিতে আমরা স্বল্প পরিসরে লীগ টি শুরু করি। তখন সুনামগঞ্জ এই রকম কোন লীগ হয় নি। এখন অবশ্য অনেক লীগ হচ্ছে।

হোসাইন আহমদ আরও বলেন, সেই ২০১৩ সালের পর থেকে বড় ভাই ও ছোট ভাইদের সহযোগিতায় লিগটি এখন অনেক বড় পরিসরে হচ্ছে। আমরা ড্রাফটের মাধ্যমে এলাকার ক্রিকেটারদের দলে নিয়েছি।আমি এই লীগের সফলতা কামনা করি।

এদিকে আসন্ন টি-টেন লীগকে ঘিরে বেতগঞ্জবাজারে বইছে চরম উন্মাদনা। স্থানীয় ক্রিকেট প্রেমীরা জানান, প্রতি বছরের মত এ বছরও বিপিএল এর আয়োজনের কথা শুনে খুবই ভাল লাগছে। আশা করি এ বছরও আমরা একটি প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেট টুর্নামেন্ট দেখতে পারব।

যাদের অক্লান্ত পরিশ্রমে বেতগঞ্জ বাজার প্রিমিয়ার লীগটি অতীত ও বর্তমানে সম্পন্ন হচ্ছে তারা হলেনঃ

সাদিকুর রহমান স্বপন, উজ্জল আহমেদ, ইসতেকার আহমেদ, কয়েস আহমেদ, রফিকুল ইসলাম, মো: শাহ আলম, শাজান মিয়া, রুবেল আহমেদ, আবু তালেব, টিপু, মিটুল আহমেদ, রেজু আহমেদ, মেহরান হাবিব, আবাস আহমেদ, কবির হোসেন, মুরাদ আহমদে, পাবেল আহমেদ, হোসাইন আহমেদ, নাসির হোসেন, আলমগীর, রায়হান, তুহিন, সাদ।

user
user
Ad
Ad